Md:naima.howlader :
হাজারো ব্যর্থতা, অপূর্ণতা, ক্লান্তি আর দুঃখের ভিড়েও
মনকে বোঝায়- "একদিন সব ঠিক হয়ে যাবে।" এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র প্রদীপ, যা আলো দেয় না, তবুও নিভে যেতে দেয় না। দিন কেটে যায়, মাস গড়ায়, বছর ঘুরে আসে। আমরা অপেক্ষা করি, ভেবে নিই কোনো এক সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন- সমস্যা মুছে যায় না, ক্ষত শুকিয়ে যায় না, বরং আমরা শিখে যাই সে ব্যথার সঙ্গে বাঁচার কৌশল। "সব ঠিক হয়ে যাবে" আসলে হয় না। বরং সময় শেখায় কিভাবে ঠিক না থাকা নিয়েই মানুষ বাঁচতে শিখে, মানিয়ে নিতে শিখে। আমরা শক্ত হই, কঠিন হই, অভ্যস্ত হয়ে যাই অস্বস্তির সঙ্গেও। এই অভ্যস্ততাকেই আমরা ভুল করে 'সব ঠিক হয়ে গেছে' ভেবে নিই। এটাই জীবনের কঠিন পাঠ- সবকিছু একদিন ভালো হয় না, শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায়, অপূর্ণতার সঙ্গেই বেঁচে থাকে..!!💔😔
"...অপূর্ণতার সঙ্গেই বেঁচে থাকতে শেখে।"
"এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র প্রদীপ"— কী দারুণ উপমা।
সব ঠিক হয় না, কিন্তু আমরা ঠিক না থাকাটাকে নিয়েই একদিন ঠিক হয়ে যাই। এটাই হয়তো বেঁচে থাকা..!
2026-06-10 05:57:32