@rayhanahmad654: অপেক্ষার আবেগে লেখা ভালোবাসা তারিখ:১৭/০৫/২০২৬ প্রিয়, তুমি কি জানো, কতটা কঠিন হয়ে ওঠে রাতগুলো তোমাকে ছাড়া? ঘুম আসে না ঠিকমতো, শুধু বিছানায় গড়িয়ে পড়া, ছাদের দিকে তাকিয়ে তোমার মুখ কল্পনা করা, আর মনে মনে ভাবা—এখন যদি তোমার কণ্ঠটা শুনতে পেতাম! আমার মনে হয়, ভালোবাসা ঠিক এইরকমই—কারো অনুপস্থিতিতেও সে যেন তোমার সমস্ত জগৎ দখল করে নেয়। তোমার প্রতি আমার অনুভবটা এতটা গভীর, যেটা ব্যাখ্যা করতে পারি না। কেউ যদি বলে, “কেন ভালোবাসো তাকে?”—আমি থেমে যাই। কারণ ভালোবাসার তো কোনো ব্যাখ্যা হয় না। এটা একটা অনুভব, যে অনুভবে আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। আমি জানি, আমাদের মাঝে অনেক সময় দূরত্ব এসে পড়ে। বাস্তবতা অনেক সময় কাঙ্ক্ষিত হয় না। কিন্তু আমি অপেক্ষা করতে জানি। আমি অপেক্ষা করতে চাই—তোমার জন্য। কারণ আমার কাছে তুমি অপেক্ষারও বেশি কিছু। যদি কখনো দুঃখ দাও, তবুও ভালোবাসব। যদি ভুল বোঝ, তবুও পাশে থাকব। আমি চাই না নিখুঁত সম্পর্ক, আমি চাই সত্যিকারের ভালোবাসা—যেখানে তুমি থাকবে, আমি থাকব, আর মাঝখানে থাকবে নিঃশর্ত বিশ্বাস। ভালোবাসি আজ, কাল, চিরকাল… তোমার অপেক্ষায়,

Rayhan Ahmed
Rayhan Ahmed
Open In TikTok:
Region: BD
Sunday 17 May 2026 12:56:51 GMT
127833
7093
210
432

Music

Download

Comments

lx.ali.khan3
レメ ムレノ ズんム刀 :
❤️‍🩹তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক, আমার মনে হয় আমি আজও সেই জায়গাতেই আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম। আমি বারবার নিজেকে বুঝাই, তুমি আমার নও, তুমি হয়তো আমার কোনোদিনও হবে না, তবুও মনকে কিছুতেই মানাতে পারি না। তোমার নামটা শুনলে, তোমার মুখটা চোখের সামনে এলে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি, ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও যায় না। হয়তো আমি তোমার কাছে কোনোদিনই বিশেষ কেউ নই, তবুও তুমি আমার কাছে সবকিছু। আমি অনেক চেষ্টা করেছি ভুলে থাকার, নিজের মনকে শক্ত করার, কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা কোনোদিন বন্ধ করতে পারবো না। তোমার স্মৃতি, তোমার ছোট্ট কথাগুলো, তোমার একটুখানি যত্ন সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান। মানুষ ভাবে সময় সবকিছু বদলে দেয়, কিং আমার ক্ষেত্রে সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরেও থাকো, অন্য কারো সঙ্গেও সুখে থেকো, তবুও আমি তোমার জন্য প্রার্থনা করবো, তুমি যেন সবসময় হাসো, ভালো থাকো। হয়তো তুমি জানোও না কেউ তোমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসা নিঃশব্দে প্রতিদিন তোমাকে ঘিরেই বেঁচে আছে। আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি, আজও আমি তোমার মায়া থেকে যুক্ত হতে পারিনি, আর হয়তো কোনোদিন পারবও না। তুমি আমার সেই অসমাপ্ত স্বপ্ন,আমার সেই অদেখা সুখ, যে আমার জীবনের সবকিছু হয়েও আমার হয়নি কোনোদিন...😅❤️‍🩹
2026-05-22 22:11:23
10
riadkhandakar3
🌀☔🌪️🌈🌫️RiYAD🪐🌫️🌈🌪️☔🌀 :
আমরা মানুষরা বড্ড অদ্ভুত। কখনো কখনো কিছু স্বপ্নকে এতো বেশি ভালোবেসে ফেলি যে, সেগুলোর জন্য নিজের সবকিছু বাজি রাখতেও দ্বিধা করি না। বুক ভরা আশা নিয়ে কাউকে বিশ্বাস করি, কাউকে নিজের চেয়েও বেশি আপন ভেবে বসি। মনে হয়, এই মানুষটাই তো আমার সব, এই স্বপ্নটাই তো আমার বেঁচে থাকার কারণ। কিন্তু জীবন সবসময় আমাদের মনের মতো চলে না। হঠাৎ করেই যখন সেই প্রিয় স্বপ্নগুলো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়, তখন বুকের ভেতরটা যে কেমন করে খালি হয়ে যায়, তা হয়তো কাউকে বুঝিয়ে বলা সম্ভব না। স্বপ্ন ভাঙার সেই তীব্র যন্ত্রণা যখন প্রতিটা মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খায়, তখনই আসে জীবনের সবচেয়ে বড় ঝড়টা। "স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়।" আজ খুব নিষ্ঠুরভাবে একটা সত্য চোখের সামনে এসে দাঁড়িয়েছে। স্বপ্ন ভাঙার কষ্টটা হয়তো একসময় সয়ে যায়, কিন্তু যাদের ওপর ভরসা করে বাঁচতে চেয়েছিলাম, তাদের বদলে যাওয়া রূপটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুসময়ে যারা ছায়ার মতো পাশে ছিল, জীবনের একটু কঠিন সময়ে এসে তারাই আজ সবচেয়ে বড় অপরিচিত মানুষ হয়ে গেল। বাস্তবতা আসলে বড্ড নির্মম, কিন্তু এটা চোখের সামনে থেকে সব মিথ্যে আর অভিনয়ের মুখোশগুলো এক নিমেষে টেনে ছিঁড়ে ফেলে। কে কতটা আপন ছিল, আর কে শুধুই পাশে থাকার নাটক করছিল—সবকিছু পরিষ্কার বুঝিয়ে দেয়। আজ বুক ফেটে কান্না আসলেও এই কঠিন বাস্তবতার কাছে আমি ছোয়াদ কৃতজ্ঞ। স্বপ্নগুলো যদি এভাবে না ভাঙতো, তবে হয়তো চেনা মানুষগুলোর আড়ালে লুকিয়ে থাকা অচেনা রূপগুলো কোনোদিনও চিনতেই পারতাম না..😅 অসমাপ্ত গল্প..🖤💔😅
2026-06-04 15:23:32
5
tanbirriki
-Tanbire Riki 🍻> :
আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..!😅❤️‍🩹💔
2026-05-19 17:59:17
8
sk.rakib.rakib37
Rākib 🕷️ :
৫৯,,,,, নীরবতারও যে এত শব্দ থাকে, তা হয়তো শুধু কষ্টে থাকা মানুষগুলোই বোঝে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন প্রতিদিন একটু একটু করে ভেঙে যাই। হাসিটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা ক্লান্তি কেউ দেখে না। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করি—আমি কি সত্যিই ঠিক আছি? নাকি শুধু সবাইকে ঠিক আছি বোঝানোর অভিনয় করছি? কিছু কষ্ট আছে যেগুলো কান্না হয়ে বের হয় না। সেগুলো বুকের ভেতর ভারী পাথরের মতো চেপে বসে থাকে। কথা বলতে গেলেই গলা ধরে আসে, তাই চুপ থাকাই সহজ মনে হয়। মানুষ ভাবে চুপ মানেই শক্ত, অথচ চুপ থাকার ভেতরেও কতটা ভাঙন লুকিয়ে থাকে, তা কেউ বোঝে না। অনেক সময় নিজের কষ্টটাই নিজের কাছে অচেনা লাগে—কেন এমন লাগছে, কী চাই, কোথায় হারিয়ে গেলাম—কিছুই স্পষ্ট হয় না। সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন নিজের মানুষ ভেবে যাদের আপন করেছিলাম, তারাই ধীরে ধীরে দূরে সরে যায়। কোনো ঝগড়া ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। শুধু একটা শূন্যতা রেখে যায়, যেটা পূরণ করার ভাষা খুঁজে পাওয়া যায় না। তখন বুঝি, সব সম্পর্ক সমানভাবে টিকে থাকে না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিয়ে চলে যায়। তবুও মন মানতে চায় না, বারবার ফিরে তাকায়, যদি কেউ আবার আগের মতো ডাকে। রাতগুলো আরও কঠিন। চারপাশ ঘুমিয়ে পড়লেও মনের ভেতর চিন্তারা জেগে থাকে। স্মৃতিগুলো হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়—ভালো সময়, দেওয়া কথা, অপূর্ণ আশা। চোখ বন্ধ করলেই মনে হয়, যদি একটু কম বিশ্বাস করতাম, তাহলে হয়তো এতটা কষ্ট পেতাম না। কিন্তু বিশ্বাস না করলে ভালোবাসা কীভাবে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো বারবার একই ভুল করি। তবুও এই ভাঙা মনটা আশ্চর্য রকম নরম। অল্প ভালোবাসাতেই গলে যায়, অল্প যত্নেই আবার স্বপ্ন দেখে। হয়তো এটাই দুর্বলতা, হয়তো এটাই আমার সবচেয়ে বড় শক্তি। কারণ যত কষ্টই আসুক, মন এখনো বিশ্বাস করতে চায়—একদিন কেউ বুঝবে, কথা না বললেও অনুভব করবে, পাশে বসে নীরবতাকেও সম্মান দেবে। আমি জানি, সব রাতের পর ভোর আসে। যদিও সেই ভোর এখনো অনেক দূরে মনে হয়, তবুও আশা নামের ছোট্ট আলোটা নিভে যায়নি। আজ হয়তো মন ভীষণ ভারী, চোখে ক্লান্তি, বুকভরা না বলা কথা। কিন্তু এই কষ্টই একদিন আমাকে আরও সংবেদনশীল, আরও সত্যি মানুষ বানাবে—এই বিশ্বাসটা আঁকড়ে ধরে আছি। এই ক্যাপশনটা কোনো অভিযোগ নয়, কোনো নাটকও নয়। এটা শুধু এক টুকরো অনুভূতি—যেটা আমি, তুমি, বা আমাদের মতো অনেকেই চুপচাপ বয়ে বেড়াই। যদি পড়তে পড়তে নিজের ছায়া খুঁজে পাও, তবে জেনে রেখো—তুমি একা নও। কিছু কষ্ট ভাগ না করলেও বোঝা যায়, আর বোঝা যাওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় স্বস্তি।
2026-06-05 18:59:51
6
omor.249
😊 Omor🌺Faruk 🥀 :
মিয়া ভাই ক্যাপশনটা দিবেন
2026-06-14 06:51:52
4
md.bipolop2
🫀❤️প্রবাসী বাবার রাজ কন্যা 🫀 :
ক্যাপশন টা দেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
2026-06-06 13:25:02
5
anuwarislam788
👀💸𝐀n̲ʊẘαr̺🍹👀 :
ভাইয়া ক্যাপশনটা দিবেন
2026-06-07 10:28:14
2
mohammad_jahid__
J A H I D💫 :
ছেলে মানুষ সবসময় কোনো না কোনো কিছুর অপেক্ষায় থাকে। আজ না হোক কাল কিছু বদলাবে, কেউ ফিরে আসবে, ভাগ্য একদিন তার দিকেই হাসবে এই ভাবনাগুলোই তাকে বাঁচিয়ে রাখে। এই অপেক্ষার মাঝেই সে কষ্ট ভুলে থাকে, নিজেকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই "একদিন" শব্দটাই অনেক সময় সবচেয়ে বড় ফাঁদ হয়ে যায়। কারণ মানুষ ধীরে ধীরে বাস্তবটা দেখতে চায় না। সে নিজের মতো করে একটা গল্প বানিয়ে নেয়, যেখানে সবকিছু ঠিকঠাক হবে, সবাই সত্যি হবে, কোনো কিছু ভাঙবে না। সেই গল্পে সে এতটাই ডুবে যায় যে বাস্তবের ছোট ছোট সংকেতগুলোও আর চোখে পড়ে না। কেউ একজনের বদলে যাওয়াকে সে সাময়িক ভাবে নেয়, বারবার ভাঙা প্রতিশ্রুতিকেও সে বিশ্বাস করে নেয়, নিজের হারানোর হিসাবটাও এড়িয়ে যায় শুধু এই ভেবে যে "হয়তো এবার ঠিক হবে।" আর এভাবেই সময় কেটে যায়... মানুষ বুঝতেই পারে না, সে আসলে অপেক্ষা করছে না সে আটকে গেছে। শেষে যখন সবকিছু থেমে যায়, তখন একটা সত্য খুব ধীরে ধীরে স্পষ্ট হয় সব অপেক্ষার শেষ সুখে হয় না, কিছু অপেক্ষা শুধু মানুষকে নিঃশব্দে শূন্য করে দেয়।🖤💔
2026-05-18 16:10:47
8
md.sagor.miya317
💝🆂🅰🅶🅾🆁😶😫 :
💔🖤:তোমাকে ভুলতে পারবো না এটা আমি জানি, তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয়, এটা আমি কারে বলি..!😭 মানুষ ভাবে সময় সব কষ্ট মুছে দেয়, কিন্তু আমি জানি - তোমাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার নেই..! হয়তো জীবন আমাকে সামনে এগিয়ে যেতে বলছে,কিন্তু যখনই তোমার নাম মনে আসে, তোমার পিক সামনে আসে তখন বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠে..! তুমি আমার কাছে শুধু এক জন মানুষ ছিলে না,তুমি ছিলে আমার বিশ্বাস, আমার সপ্ন, আমার ভালো বাসার সবচেয়ে সত্যি রূপ..! আজ তুমি নেই, আমি একা। চারপাশে যত হাসি.. যত ভিড় থাকুক না কেন আমার ভেতরে শুধু শূন্যতা। তুমি জানো না - তোমাকে মনে পড়লে সেই নিঃশব্দ কান্নাটা কতটা যন্ত্রণাদায়ক..! আমি কাউকে বলতে পারি না, কাউকে দেখতে পারি না.! শুধু নিজের ভেতরেই খুব ভরা কষ্ট জমিয়ে রাখি, হয়তো তুমি এগিয়ে গেছো, হয়তো আমার কথা তোমার মনে পড়ে না, কিন্তু আমি এখনো তোমার সেই স্মৃতিগুলোর মধ্যে আটকে আছি..! যতদিন বাঁচবো তোমাকে ভুলতে পারবো না -কারণ ভুলতে গেলে তো নিজের হৃদয়টাকে অস্বীকার করতে হবে..! তুমি হয়তো জানবে না কোনো একদিন, কিন্তু সত্যিটা এই আমি তোমাকে ভুলতে পারিনি, আর মনে পড়লে যে যন্ত্রনা হয়...! তা কাউকে বলার মতো সাহস আমার নেই..!! 😥💔😭
2026-05-21 17:53:27
7
nur.nabi.rana.999
-Nur.Ahmed.badsha🌈 :
ভাইয়া ক্যাপসন টা দিবেন
2026-06-05 08:58:15
3
rifatgaming115
ᎡɪꜰꫝᴛㅤĜꫝᴍɪɴɢ :
ভাইয়া ক্যাপসন টা দিবেন
2026-05-24 03:19:48
5
mdmasum14141mh3
⚡শেষ কথা🔥😥🥀 :
লেখা বন্ধ করিনি....? লেখা চলতেছিল...? হঠাৎ করে কলমের কালি শেষ হয়ে গেল..? এখন তুমি অন্য কারো হয়ে গেলে..? কলমের কালির মতন আমার জীবনটা শেষ হয়ে গেল..? 🥲💔🍁
2026-05-19 08:01:22
9
jannatctg369
Jannat🌷 :
ক্যাপশন
2026-06-04 07:34:48
2
kazi.sany83
kazi sany ❤️🇸🇦 :
ভাই লাগবো এইটা 😅😅
2026-05-25 18:45:29
2
nxrifat605
Rifat 🪫 :
2026-06-01 06:19:05
1
mdsayiam21
💚🫠🫠ব্যর্থ কবি ☺️🖤 :
ভাই ক্যাপশনটা পড়ে আগুন হয়েছে এ ক্যাপশনটা পড়ে আমার চোখে পানি চলে আসছে ভাই🥺🥺
2026-05-29 00:57:54
2
shakilahmed5389
MD Shakib Ahamed ❤️‍🩹💔🥀 :
so sad😔
2026-06-03 09:40:21
1
shahadat.khan036
Shahadat👀👉 Khan👈 :
সাপোর্ট চাই
2026-06-04 13:58:53
1
nishat.khan725
শূন্য জীবন 🤕 ( ফুল প্রেমি)🏵️ :
vai caotion ta daw na plz
2026-06-05 07:34:12
1
vtg.siaym
▄︻সিয়াম ভাই ══━一 :
ভালোবাসা এমন একটা জিনিস যা কল্পনা করা যায় না ভালোবাসার জন্য পৃথিবীতে সব কিছু করা যায় এই ভালোবাসার জন্য হাজারো মায়ের বুক খালি থাকে যেমন হাজারো ভালোবাসার মাঝে লুকিয়ে থাকে হাজারো মিথ্যা ভালোবাসা আর যখন একজন আরেকজনকে ভালোবাসে ফেলে তার প্রতি মায়া আর অনুভূতি করে ভালোবাসার কাছে হারিয়ে যায় অনেক ব্যর্থ💔😩 সব ভালোবাসা যেন পূর্ণতা পায়???? 🤝
2026-06-08 21:48:47
1
manik.m31
M A N I K 💀👽 :
@M A N I K 💀👽::সুন্দর হলেই প্রেম হয় না যার সাথে প্রেম হয় তাকেই সবচেয়ে সুন্দর লাগে। এই কথাটার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে।আমরা হয়তো প্রথম দেখায় কারো উপর মুগ্ধ হয়। কিন্তু সময়ের সাথে সাথে বুঝি সৌন্দর্য চিরস্থায়ী নয়। অনুভবটাই আসল। যার চোখে নিজের পৃথিবী খুঁজে পাই যার সাথে থাকলে মনে শান্তি পাই সেই মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে উঠে। প্রেম হয়ে উঠে আত্মার সংযোগ হৃদয়ের কল্পপতনে একে অপরের পাশে থাকা।ছোটো খাটো মূহুর্ত গুলো একসাথে উপভোগ করার মাঝেই গড়ে ওটে। এক সুন্দরতম বন্দন
2026-05-26 17:11:10
3
shifatahmed39
Shifat Ahmed :
ভাই ক্যাপশন টা দেওয়া জাবে, প্লিজ দেন
2026-05-24 06:18:01
4
mirajulislamrafipalowan
Mirajul Islam Rafi P :
ক্যাপশনটা দেন তো
2026-06-07 06:02:14
2
lxfarvej10
Lx★F–A~R–V★E~J-💥-😎 :
আমরা মানুষরা বড্ড অদ্ভুত। কখনো কখনো কিছু স্বপ্নকে এতো বেশি ভালোবেসে ফেলি যে, সেগুলোর জন্য নিজের সবকিছু বাজি রাখতেও দ্বিধা করি না। বুক ভরা আশা নিয়ে কাউকে বিশ্বাস করি, কাউকে নিজের চেয়েও বেশি আপন ভেবে বসি। মনে হয়, এই মানুষটাই তো আমার সব, এই স্বপ্নটাই তো আমার বেঁচে থাকার কারণ। কিন্তু জীবন সবসময় আমাদের মনের মতো চলে না। হঠাৎ করেই যখন সেই প্রিয় স্বপ্নগুলো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়, তখন বুকের ভেতরটা যে কেমন করে খালি হয়ে যায়, তা হয়তো কাউকে বুঝিয়ে বলা সম্ভব না। স্বপ্ন ভাঙার সেই তীব্র যন্ত্রণা যখন প্রতিটা মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খায়, তখনই আসে জীবনের সবচেয়ে বড় ঝড়টা। "স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়।" আজ খুব নিষ্ঠুরভাবে একটা সত্য চোখের সামনে এসে দাঁড়িয়েছে। স্বপ্ন ভাঙার কষ্টটা হয়তো একসময় সয়ে যায়, কিন্তু যাদের ওপর ভরসা করে বাঁচতে চেয়েছিলাম, তাদের বদলে যাওয়া রূপটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুসময়ে যারা ছায়ার মতো পাশে ছিল, জীবনের একটু কঠিন সময়ে এসে তারাই আজ সবচেয়ে বড় অপরিচিত মানুষ হয়ে গেল। বাস্তবতা আসলে বড্ড নির্মম, কিন্তু এটা চোখের সামনে থেকে সব মিথ্যে আর অভিনয়ের মুখোশগুলো এক নিমেষে টেনে ছিঁড়ে ফেলে। কে কতটা আপন ছিল, আর কে শুধুই পাশে থাকার নাটক করছিল—সবকিছু পরিষ্কার বুঝিয়ে দেয়। আজ বুক ফেটে কান্না আসলেও এই কঠিন বাস্তবতার কাছে আমি ছোয়াদ কৃতজ্ঞ। স্বপ্নগুলো যদি এভাবে না ভাঙতো, তবে হয়তো চেনা মানুষগুলোর আড়ালে লুকিয়ে থাকা অচেনা রূপগুলো কোনোদিনও চিনতেই পারতাম না..😅 অসমাপ্ত গল্প..🖤💔😅
2026-06-03 16:34:17
2
mirhossain0.9
♥ 𝐌𝐢𝐫 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 ♡.🕊️ :
Sound টা শুনলেই শরীরের লুম দাঁড়িয়ে উঠে.! 💔
2026-05-24 08:22:59
4
To see more videos from user @rayhanahmad654, please go to the Tikwm homepage.

Other Videos


About