আমি আমার জন্মের বহু বছর আগেই
একটা চিঠি পেয়েছিলাম—
যেখানে লেখা ছিল—
“কুল্লু নাফসিন যাইকাতুল মাউত…”
সেদিন বুঝিনি,
এটা শুধু একটা আয়াত নয়—
এটা ছিল আমার জীবনের সবচেয়ে নিশ্চিত সত্যের ঘোষণা।
দুনিয়ার সবকিছুই একদিন ফুরিয়ে যাবে,
হাসি থেমে যাবে,
প্রিয় মানুষগুলো দূরে চলে যাবে,
স্বপ্নগুলোও একসময় নিঃশব্দ হয়ে যাবে।
শুধু থেকে যাবে কিছু আমল,
কিছু দোয়া,
আর রবের কাছে ফিরে যাওয়ার অপেক্ষা।
তাই এখন আর জীবন নিয়ে অহংকার করতে ইচ্ছে করে না,
কারণ আমি জানি—
আমার নামও একদিন
কারো স্মৃতির তালিকায় লেখা থাকবে।
“প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”
2026-05-24 18:16:19
0
আবরার সিকদার :
🌸🌸🌸
2026-05-21 15:29:44
0
🌷💗...Md Sojib...💗🌷 :
🌺🌺🌺
2026-06-02 09:14:15
1
mukes ambani :
🥰🥰🥰
2026-05-21 09:41:46
0
.❤️🔥.....MD Masud....🖤..✌️ :
♥️♥️♥️
2026-05-21 11:16:30
0
md t. a. n. z. i. l. 😊😊😊😊 :
🥺🥺🥺
2026-05-21 13:54:31
0
To see more videos from user @abdur.rahman1459, please go to the Tikwm
homepage.