Please come back to me :
“তবে তুমি জেনে রাখো, তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসলে এক জীবনে আর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে জন্মায় না…!”💔🕊️ভালোবাসা আসলে খুব অদ্ভুত একটা অনুভূতি। এটা মানুষকে যেমন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাতে পারে, তেমনি এক মুহূর্তেই তাকে সবচেয়ে নিঃস্ব মানুষেও পরিণত করতে পারে। আমি জানি না ভালোবাসার সংজ্ঞা কি, শুধু এটুকু জানি— কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসার নামই হয়তো সত্যিকারের ভালোবাসা। আর আমি তোমাকে ঠিক সেভাবেই ভালোবেসেছিলাম… নিঃস্বার্থভাবে, নিঃশব্দে, নিজের সবটুকু উজাড় করে দিয়ে।🥺
তুমি হয়তো কোনোদিন বুঝতেই পারোনি, তোমার একটা ছোট্ট “কেমন আছো?” প্রশ্নের অপেক্ষায় আমি কত রাত নির্ঘুম কাটিয়েছি। তোমার একটা মেসেজের শব্দে আমার মন কতটা শান্তি খুঁজে পেতো। তুমি জানো না, তোমার সাথে কথা না হলে আমার পুরো দিনটাই কেমন অন্ধকার হয়ে যেতো। অথচ সেই তুমিই একদিন দূরে সরে গেলে, এমনভাবে চলে গেলে যেন কোনোদিন আমার জীবনে এসেছিলে-ই না…!💔
আমি আজও তোমাকে দোষ দেই না। কারণ ভালোবাসা কখনো কাউকে দোষ দিতে শেখায় না। বরং ভালোবাসা শেখায় অপেক্ষা করতে, কষ্ট পেতে, আর চুপচাপ চোখের পানি লুকিয়ে হাসতে। তুমি হয়তো অন্য কারো সাথে ভালো আছো, অন্য কারো হাত ধরে নতুন স্বপ্ন দেখছো। আর আমি? আমি আজও সেই পুরোনো স্মৃতিগুলোর ভেতর আটকে আছি। আজও রাত গভীর হলে তোমার কথা মনে পড়ে। আজও তোমার দেওয়া ছোট ছোট স্মৃতিগুলো বুকের ভেতর তীব্র ব্যথা হয়ে বেঁচে থাকে।😅💔
মানুষ বলে সময় সবকিছু বদলে দেয়। কিন্তু কিছু মানুষ জীবনে এমনভাবে জড়িয়ে যায়, যাদের কখনো ভুলে থাকা যায় না। তুমি ঠিক তেমনই একজন। তোমার প্রতি আমার অনুভূতিটা হয়তো কোনোদিন শেষ হবে না। কারণ আমি তোমাকে শুধু ভালোবাসিনি, আমি তোমাকে আমার অভ্যাস বানিয়ে ফেলেছিলাম। আর অভ্যাস ভুলতে সময় না, পুরো একটা জীবন লেগে যায়…!🥀
কখনো কখনো খুব ইচ্ছে করে তোমাকে বলি— “ফিরে এসো!” কিন্তু তারপরই মনে পড়ে, জোর করে কাউকে নিজের করে রাখা যায় না। যে মানুষটা সত্যি ভালোবাসে, সে কখনো ছেড়ে যায় না। তাই আজ আর তোমাকে ফেরানোর চেষ্টা করি না। শুধু দূর থেকে তোমার সুখের জন্য দোয়া করি। কারণ ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া না, ভালোবাসা মানে প্রিয় মানুষটার সুখে নিজের কষ্ট লুকিয়ে হাসতে পারা।🙂💔
তুমি হয়তো কোনোদিন জানবে না, তোমাকে হারানোর পর আমি কতটা বদলে গেছি। আগের মতো আর হাসতে পারি না, আগের মতো কাউকে বিশ্বাস করতে পারি না। এখন আর কাউকে ভালোবাসার সাহসও হয় না। কারণ আমি জানি, হৃদয় ভাঙার শব্দ বাইরে থেকে শোনা না গেলেও ভেতরটা পুরো ধ্বংস করে দেয়…!🥺
2026-05-19 16:32:10