~সপ্নের রাজকুমার~ :
যে আপনাকে আদতে বোঝে না, তার কাছে আপনি যতই নিজেকে ব্যাখ্যা করতে যান, তাতে কোনোই ফায়দা নেই। আপনি যতই তার কাছে নিজেকে, নিজের অনুভূতিকে ব্যাখ্যা করেন না কেন, সে সেটা বুঝেও এমনকি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবেই।
যে বোঝার সে আপনাকে এমনিতেই বুঝবে। তার কাছে কোনো ব্যাখ্যার তো প্রয়োজন নেই। যারা আপনাকে চিনে না, জানে না, ঠিক তাদের কাছেই ব্যাখ্যার প্রয়োজন হয়।
একটু খেয়াল করুন;
আপনাকে অবহেলা ঠিক তারাই করে, যারা আপনার প্রতি অনাগ্রহী, উদাসীন এমনকি আপনার প্রতি যাদের কোনো আগ্রহ নেই। আপনার প্রতি যার আগ্রহ আছে, যে আপনাকে ভালোবাসে এমনকি আপনাকে গুরুত্ব দেয়, সে আপনাকে কস্মিনকালেও অবহেলা করবে না। সে আপনাকে আরও জানতে চাইবে, বুঝতে চাইবে এমনকি আপনি পাত্তা না দিলেও।
আসলে মানুষ যে বোঝে না, তা নয়।
মানুষ ঠিকই বোঝে, শুধু আপনাকে বোঝে না, বুঝতে চায় না। একটি অবুঝ শিশুও তাকে কেউ ভালোবাসলে দিব্যি বুঝতে পারে। কোনটা ভালোবাসা এবং কোনটা অনাদর বুঝতে পারে। কেউ সব বুঝেও যখন আপনার অনুভূতিকে মূল্য দেয় না, আপনাকে অবহেলা করে, আপনাকে গুরুত্বহীন ভাবে, সে আসলে আপনার প্রতি অনাগ্রহী। যে ব্যাপারটা আপনাকে যন্ত্রণা দেয়!
2026-05-24 23:37:31