@symonkhan_45x: আমি তোমাকে ছুঁবো না হাতে— ছুঁবো শব্দে… তোমার চোখের ভাষা চুরি করে তা কবিতায় সাজাবো, যেখানে তুমি নিজেকেই চিনতে পারবে না— কিন্তু অনুভব করবে, তুমি আমারই… তুমি হারিয়ে যাবে আমার বাক্যের ভেতর, একটা অসমাপ্ত লাইনের মতো, যেটা শেষ করার জন্য আমারই দরকার হবে বারবার… আমি তোমাকে এমনভাবে লিখবো— যেন সময়ও হিংসা করে, যেন মৃত্যু দরজায় দাঁড়িয়ে থেকেও তোমাকে নিতে ভয় পায়… 😌❤️