md hasan :
শহরজুড়ে শব্দের মেলা, একলা আমি বাসের কোণে, কপাল ছোঁয়ায় জানালার কাঁচ, ক্লান্তি জমে অবুজ মনেহর্নের সুর, ভিড়ের তাড়া, গরম নিশ্বাসের এই হাহাকার,
ভালো লাগে না কোনো কিছুই, চারদিকে শুধু মিথ্যে চিৎকার।
তবুও আমি নামি না সহজে, সয়ে যাই এই পথের ভিড়,
জানি তো আমি, থমকে গেলে মিলবে না তো নদীর তীর।
কোলাহল দিয়ে জীবন চলে না, মেটে না তো কোনো মনের ক্ষুধা,
হেঁটেই কেবল ফুরোতে হয় পথ, নীরবতাই এখানে সুধা। ✍🏻
2026-06-30 11:19:27