@taufeq.faisal: “আমি তোমাকে ভালোবাসি” — এই কথাটা কখনোই মিথ্যা ছিলো না… এটা ছিলো আমার জীবনের সবচেয়ে সত্য, সবচেয়ে পবিত্র অনুভূতি। তোমার প্রতি আমার নিঃস্বার্থ প্রেম, অদ্ভুত মায়া আর বুকভরা গভীর ভালোবাসা। আমি তোমাকে চেয়েছি ঠিক সেভাবে, যেভাবে মৃত্যুর আগে একজন মানুষ শেষ নিঃশ্বাস নিতে চায় — বেঁচে থাকার শেষ আকাঙ্ক্ষায়… তোমাকে চেয়েছি, যেমন কালবৈশাখীর ঝড়ে সব হারানো মানুষ খোঁজে একটু আশ্রয়… একটা নিরাপদ বুক… একটা শান্তির ঘর… তোমাকে চেয়েছি, যেমন সন্তানহীন এক নারী গভীর রাতে সিজদায় কেঁদে বলে — “হে আল্লাহ, আমাকে শুধু একটা সন্তান দাও…” তোমাকে চেয়েছি, যেমন বৃদ্ধাশ্রমে থাকা অসহায় এক বাবা অপেক্ষা করে ছেলের সুখী সংসার দেখার জন্য… একটু ভালোবাসা পাওয়ার জন্য… তোমাকে চেয়েছি, ঠিক তেমন অসহায়ের মতো — যেমন আহত, গর্ভবতী এক হরিণ বাঁচার জন্য মানুষের কাছে একটুখানি দয়া চায়… অথচ তুমি কোনোদিনও বুঝতে পারলে না — কত প্রার্থনায়, কত কান্নায়, কত না বলা কথায় তোমাকে চাওয়া হয়েছিলো… তুমি জানো না, ভালোবাসা কখনো কখনো মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। একটা মানুষ বাইরে থেকে হাসলেও, ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে মরে যায়… যদি বুঝতে — হয়তো এভাবে ছেড়ে যেতে না… তুমি কি কখনো ভেবেছিলে, তোমার অভাবে কেউ একজন গভীর রাতে চুপচাপ জানালার পাশে বসে থাকে? কারো মন খারাপ হয় তোমার নাম শুনলে? কেউ একজন রাতের পর রাত না ঘুমিয়ে তোমাকে নিয়ে শত শত লেখা লিখে ফেলে? আমি তো সবই ছিলাম… একটা সুন্দর মন ছিলো, তোমাকে হারানোর ভয় ছিলো, তোমাকে পাওয়ার আশায় বেঁচে থাকা একটা ক্লান্ত প্রাণ ছিলো… তবুও তুমি আমার হলে না… কি এমন ক্ষতি হতো তুমি যদি আমার হতে? সূর্য কি আলো দেওয়া বন্ধ করে দিতো? নাকি আকাশ তার নক্ষত্র হারিয়ে ফেলতো? পাহাড় কি তার বুকের ঝর্ণা থামিয়ে দিতো? সমুদ্র কি জোয়ার তুলতে ভুলে যেতো? কি এমন ক্ষতি হতো — যার জন্য তুমি আমার হলে না…? এই ছোট্ট ক্ষণস্থায়ী জীবনে তুমি যদি আমার হতে — আমাদের কারোই তো কিছু হারানোর ছিলো না… তাই না? আজও আক্ষেপ আমাকে তাড়া করে… ভাবায় — “কী থেকে কী হয়ে গেল…” আমি জানি, তুমি ভালো আছো… হয়তো খুব সুখেই আছো… কিন্তু আমি কেন পারছি না ভালো থাকতে? তোমার অভাবে আমি নিজেকেই চিনতে পারি না আর… আয়নায় নিজের মুখ দেখলেও মনে হয় — এই মানুষটা আমি না… তুমি যাওয়ার সময় বলেছিলে — “ভুলে যাও আমাকে…” কিন্তু সত্যিই কি যাকে একবার হৃদয় দিয়ে ভালোবাসা যায়, তাকে ভুলে থাকা সম্ভব? যাকে ভালোবাসা যায় — তাকে ভোলা যায় না… শুধু সবার সামনে ভুলে থাকার অভিনয় করা যায়… মিথ্যে হাসি দিয়ে নিজেকে লুকিয়ে রাখা যায়… আমি দুঃখিত… ভুলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও আজও তোমাকে মনে রেখেছি… প্রতিটা রাতে… প্রতিটা নিঃশ্বাসে… প্রতিটা দোয়ায়… আমার শুধু একটাই প্রশ্ন রয়ে গেছে — কখনো কি সত্যিই তুমি আমায় ভালোবাসোনি…? 🖤 #SSM893 #viralvideo #fyppppppppppppppppppppppp #viral #fyp

Dr. Taufeq Faisal
Dr. Taufeq Faisal
Open In TikTok:
Region: BD
Wednesday 20 May 2026 14:22:38 GMT
56033
2565
404
264

Music

Download

Comments

abrarayat09
Reality is very difficult :
ভাইয়া ক্যাপশন দেবেন প্লিজ
2026-06-09 18:32:09
1
sarforaz.shiyab
Sarforaz Shiyab :
সত্যিকারের ভালোবাসা কপালে থাকে না ভাই
2026-06-09 17:08:00
1
ronyhosssin631
🤫মিষ্টি মেয়ে🤫 :
একটা মেয়ে ভালো না বেসে মা ভালো বাসো 💕
2026-06-09 08:02:39
2
as535560
😅 ....Caption.... 💔 :
Caption ta den
2026-06-02 04:42:40
1
jui23919
Jui🫣 :
মন থেকে ভালোবাসলে তো কষ্ট পেতে হবে
2026-05-22 12:29:08
6
borshaborsha70
BorsharFul :
আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবেসে ফেললে মহার রব তাকে সেই ভালোবাসা থেকে সরিয়ে নেন।
2026-06-08 02:15:13
1
anahita.safa
Sinthiya💞 :
kotha gula shob right
2026-06-06 17:31:21
1
moni816095
🥰মনি🥰 :
ক্যাপশন টা দিন প্লিজ 🥹
2026-06-06 03:58:05
1
most.selina0
New Life নওগাঁর মেয়ে আমি 💥 :
ইস এমন ভালবাসা যদি কপালে জোটত,নিরবে কান্না করা নারিরা আর নিজেকে অসহায় মনেই করত না
2026-06-03 02:02:17
1
ruio80223
🌿আঁম্মাঁ আঁমাঁরঁ জাঁন্নাঁতঁ🌿 :
লেখাগুলো সত্যি কষ্ট লাগলো😓
2026-06-01 23:26:47
1
user7663902706112
user7663902706112 :
ওওও❤️❤️❤️❤️❤️❤️ওও🥰🥰তাই🥰🥰
2026-05-26 14:51:52
1
selinsfumev
Chill :
hea
2026-05-25 05:19:11
1
prem.ar.pagil
prem ar pagil ❤️ :
mass Allah
2026-05-27 11:20:03
1
moli.akther45
moli akther :
ঠিক 🥰🥰🥰🥰🥰
2026-05-25 18:09:47
1
user5307708781461
mow :
রাইট
2026-05-23 17:05:46
1
kakolichakraborty21
❤️ you are my heart ❤️ :
সো সো বিউটিফুল
2026-05-24 08:33:22
1
puspeta.ahmmed
Puspeta Ahmmed :
ক্যাপশন টা সুন্দর
2026-05-29 07:53:53
1
user7477151292774
না বলা কথা 😔😔😔 :
খুব সুন্দর পোস্ট
2026-05-28 09:55:08
1
afrojaakte5
মেঘের রাজকন্যা 🥰❤️🤭 :
হুম 😊😊
2026-05-29 05:23:37
1
ign446
পূর্ণতার আরেক নাম অপেক্ষা :
সো বিউটিফুল 👌👌
2026-05-24 09:05:51
1
afanaifnt3t
AFNAN :
মাশাআল্লাহ
2026-05-22 16:48:01
1
montarin60
🌹♥️Mayabati 🌹♥️ :
মাশাআল্লাহ
2026-05-22 09:39:23
1
rahi.islam603
𝓡𝓪𝓱𝓲 𝓘𝓼𝓵𝓪𝓶 :
অসাধারণ
2026-05-24 16:50:42
1
ms.kanijjahan0
কবিতা র শেষে দুই লাইন :
অসাধারণ হয়েছে
2026-05-21 19:25:20
2
tanha_187
Tanha💞 :
খুব ভালো লাগছে
2026-05-25 16:34:00
1
To see more videos from user @taufeq.faisal, please go to the Tikwm homepage.

Other Videos


About