𝗥𝗼𝗹𝗹🥂𝗡𝘂𝗺𝗯𝗲𝗿🍫𝟮𝟭🍒 :
শেষ বিদায়ের দিন
সেদিন হয়তো আকাশটা বড্ড বেশি সুন্দর হবে, সবাই আমায় দেখতে আসবে, শুধু আমিই থাকবো নিরব, চোখ জোড়া বন্ধ থাকবে, কারো দিকে আর তাকাবো না, অভিযোগের ঝুলি ফেলে দিয়ে কোনো কথা আর বলবো না। আমার সব ভুলগুলো সেদিন সবার চোখে ফুল হয়ে ফুটবে, অচেনা মানুষটাও হয়তো একবার দেখার জন্য ভিড় করবে।
সাদা কাপড়ে মোড়ানো আমি শান্ত হয়ে ঘুমিয়ে থাকবো, চারপাশে শুধু নিস্তব্ধতা, মায়ার বাঁধন সব ছিঁড়ে যাবে। যে মানুষটি কোনোদিন খবর নেয়নি, সে সেদিন কাঁদবে, হারিয়ে যাওয়া ভালোবাসাটুকু হঠাৎ কালের ভীষণ দামী হবে। সবাই আমায় ভালোবাসবে, কিন্তু আমি আর অনুভব করবো না, হৃদস্পন্দন থেমে যাবে, কোনো মায়ায় আর সেদিন ফিরে আসবো না...
2026-06-25 19:24:54