MD sumon 324567 :
@MD sumon 324567:কেউ কখনো আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারেনি। সবাই আমাকে খুব সহজ, খুব সাধারন একজন মানুষ ভেবেছিল। অথচ আমি যখন কাউকে ভালবেসেছি, তখন কোন হিসাব করিনি -মন উজাড় করে ভালোবেসেছি, নিজের সবটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।
হয়তো আমার নেই মুগ্ধ করার মত কোন চেহারা, নেই অসাধারণ কোন পরিচয়, নেই বিলাসী জীবন। কিন্তু আমার একটা সত্যি কারের হৃদয় ছিল, যে হৃদয় কাউকে নিজের মানুষ ভাবলে শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখতে চাইতো দুর্ভাগ্য শুধু এতোটুকুই -মানুষ আমার ভালোবাসার গভীরতা দেখেনি, দেখেছে শুধু আমার সরলতা।
যত বেশি গুরুত্ব দিয়েছি, তত বেশি অবহেলা পেয়েছি। যত বেশি বিশ্বাস করেছি, তত বেশি ভেঙ্গে গেছি। আমার নিরব যত্নকে তারা দুর্বলতা ভেবেছে,আমার নিঃস্বার্থ ভালোবাসাকে সস্তা মনে করেছে সস্তা মনে করেছে। অথচ আমি শুধু একজন মানুষ চেয়েছিলাম, যে আমার অনুভূতির মূল্য বুঝবে।
আজ আর কোন অভিযোগ নেই। কারণ সময় আমাকে শিখিয়ে দিয়েছে -সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না। কেউ ভালোবাসা নিতে জানে, কিন্তু ফিরিয়ে দিতে জানে না। আর কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় পাশে থাকে, প্রয়োজন শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যায়।
এখন আর কাউকে ধরে রাখার চেষ্টা করি না। কারণ যে মানুষ থাকতে চায়, সে হাজার ঝড়ের মধ্যেও থেকে যায়। আর যে চলে যেতে চায়, তাকে হাজারটা ভালোবাসাও আটকে রাখতে পারে না।
আজ আমি নিজের মূল্য বুঝতে শিখেছি। নিজের আত্মসম্মানকে ভালোবাসতে শিখেছি। কারণ ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, আর সত্যিকারের অনুভূতি কখনো জোর করে আদায় করা যায় না।
হয়তো আমি খুব সাধারন একজন মানুষ, কিন্তু আমার ভালোবাসা কখনো সাধারণ ছিল না। তাই আজও বিশ্বাস করি -একদিন ঠিক এমন একজন মানুষ আসবে, সে আমার সরলতাকে দুর্বলতা নয়, বরং আমার ভালোবাসাকে সৌভাগ্য মনে করবে। 🖤🙂💔
2026-07-18 10:42:43