@_opekkha_73: — আর কখনো হয়তো কথা হবে না, দেখা হলেও আর সেই আগের মতো কথা হবে না.! মন খারাপ থাকলে হাসানোর চেষ্টাও করা হবে না.! কোনো কিছু নিয়ে চিন্তা করলে সাহস জোগানো হবে না.! তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় কথা বলার জন্য অপেক্ষা করা হবে না-আর আর কখনোই ফিরে আসা হবে না.! তোমার সাথে আমার ভাগ্যে বোধহয় এতটুকু পথই চলার ছিলো.! তবে আমি তোমাকে ভুলবো না, তোমাকে ভুলে যাওয়ার জন্য তোমাকে কখনো আমার হৃদয়ে রাখিনি.! তোমার হাঁসি, তোমার কন্ঠস্বর, তোমার চাহনি আমি সব কিছু মনে রাখবো.! তুমি না থেকেও থেকে যাবে আমার সবটা জুড়ে.! তোমার প্রতি আমার ভালোবাসা আজীবনের.! ভালো থেকো পাখি, জীবনের সমস্ত বিষাদ কেটে গিয়ে তোমার পায়ে নেমে আসুক সুখের সমুদ্র-তুমি আনন্দে ভাসতে থাকো,পাখি.!💔🥹