@janglibilli2.0: অঘোষিত অপেক্ষা তুমি কি পারো না - সব নিয়ম ভুলে, সময়ের হিসেব না করে, একটা আকস্মিক মুহূর্তে আমাকে কল দিতে? আমি অপেক্ষায় থাকি না, তবু অপেক্ষার এক আভাস আমায় ঘিরে থাকে। রাত গভীর হলে নিঃসঙ্গতা এসে পাশে বসে, তখন খুব ইচ্ছে করে -কেউ একজন বলুক, শুনছো? আর আমি চুপচাপ শুনবো তার কথা। তুমি কি পারো না - আমার নিঃসঙ্গতার ভাষা বুঝতে।❤️🩹🥀