⚡®It’s Rahim®⚡ :
— পৃথিবীর সবকিছু পাইয়া গেলেও-তোমারে আর পাওয়া হইবো না.!
এই একখান আফসোস আমারে সারাজীবন পুড়াইবো.!
পৃথিবীর সবকিছু যদি একদিন আমার হয়ে যায়, তবুও তোমারে না পাওয়ার যে শূন্যতা-সেই শূন্যতা কোনো সাফল্য, কোনো অর্জন, কোনো মানুষ কখনোই পূরণ করতে পারবে না.!
আমি হয়তো হাসবো, মানুষের ভিড়ে নিজেকে ঠিকই মানিয়ে নেবো, কিন্তু বুকের ভেতর লুকিয়ে থাকবে একখান পুড়ে যাওয়া আফসোস.!
যে আফসোসের নাম শুধু তোমার-ই.!
তোমারে না পাওয়ার কষ্টটা এমন, যেন চোখের সামনে সমুদ্র থাকা সত্ত্বেও, এক ফোঁটা পানিও পান করতে না পারা তৃষ্ণা.!
সব আছে, তবু কিছুই নেই, সময় বদলাবে, চুলে পাক ধরবে, জীবন থেমে থাকবে না-কিন্তু এই আফসোসটা থামবে না কোনোদিন.!
প্রতিটা সুখের মুহূর্তে এটা এসে কানে কানে বলবে, সব পাইছো ঠিকই, কিন্তু যাকে চাইছিলা-তাকে পাও নাই.!
এই একখান না-পাওয়া আমারে সারাজীবন নিঃশব্দে পুড়াইবে, কাউকে দেখাইতে পারবো না, কাউকে বুঝাইতেও পারবো না-কারণ সবচেয়ে গভীর কষ্টগুলোই সবচেয়ে চুপচাপ হয়.!💔
2026-06-09 10:24:03