soukhinuser26136711224267 :
:মানুষ ঘড় বাঁধার স্বপ্ন দেখিয়ে, বিচ্ছেদের যন্ত্রণা দিয়ে যায়,,,! মানুষ পূর্ণতার লোভ দেখিয়ে, মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়ে যায়! মানুষ ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে, শেষে বিচ্ছেদের যন্ত্রণা দিয়ে যায়। একসাথে থাকার হাজারো প্রতিশ্রুতি দেয়, ভবিষ্যতের সুন্দর গল্প শোনায়, তারপর একদিন হঠাৎ করেই সব গল্প থামিয়ে দিয়ে অচেনা হয়ে যায়!! হাতটা শক্ত করে ধরেছিল যে মানুষটা, সেই মানুষটাই একসময় মাঝপথে হাত ছেড়ে দিয়ে বলে- "এতটুকুই ছিল আমাদের পথচলা!" মানুষ পূর্ণতার লোভ দেখায়, সুখের এক টুকরো পৃথিবী দেখায়, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, স্বপ্ন দিয়ে মন ভরিয়ে তোলে! তারপর ঠিক মাঝ সমুদ্রে এনে, কোনো সতর্কতা ছাড়াই ডুবিয়ে দিয়ে চলে যায়!! যে মানুষটার উপর ভরসা করে জীবনটা গুছাতে চেয়েছিলাম, যাকে ঘিরেই নিজের সব ইচ্ছে, সব স্বপ্ন সাজিয়েছিলাম, সেই মানুষটাই একদিন সবচেয়ে বড় শূন্যতা হয়ে দাঁড়ায়।তখন মনে হয়-স্বপ্ন দেখাটা ভুল ছিল না, ভুল ছিল মানুষটাকে সত্যি ভেবে নেওয়া। কারণ সবাই ভালোবাসার কথা বলতে জানে, কিন্তু সবাই ভালোবাসার দায়িত্ব নিতে জানে না!! তবুও মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখে, আবার কারো কথায় বিশ্বাস করে, আবার মায়ায় জড়িয়ে পড়ে!! কারণ হৃদয়টা হাজারবার ভাঙলেও, ভালোবাসতে শেখা এই মনটা ভালোবাসা ছাড়া থাকতে পারে না! কিছু মানুষ আসে শুধু স্বপ্ন দেখাতে, আর কিছু মানুষ চলে যায় সেই স্বপ্ন ভেঙে দিতে। কিন্তু তাদের দেওয়া যন্ত্রণা, তাদের রেখে যাওয়া শূন্যতা- মানুষকে সারাজীবন নীরবে কাঁদায়!!
2026-06-04 12:45:02