@user63122114806703: রাত ১:১৭ মিনিট... নবীনগর হাসপাতালের ৩০৭নম্বর কেবিনের দরজা নাকি আজও বন্ধ। কিন্তু প্রতি রাতেই শোনা যায় কলিং বেলের শব্দ...টিং... টিং... টিং... কেউ বলে এটা শুধু গুজব। কেউ বলে বহু বছর আগে ভুল অপারেশনে মারা যাওয়া এক রোগীর আত্মার কান্না। প্রশ্ন একটাই-যদি সবকিছুই মিথ্যা হয়, তাহলে হাসপাতালটি বছরের পর বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে কেন? আজও নাকি গভীর রাতে তিন তলার অন্ধকার করিডোরে ফিসফিস করে কেউ বলে -"আমাকে বাঁচাও..."আর যদি কখনো ৩০৭ নম্বর কেবিনের দরজা খুলে যায়... তাহলে হয়তো সেটাই হবে তোমার জীবনের শেষ ভুল।