❥❥❤︎ অবাধ্য মেয়ে ❤︎❥❥ :
@🕊️『অপেক্ষা』🕊️:পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আর সস্তা মানুষ বোধহয় আমি নিজেই। কারণ আমাকে খুব সহজেই ইচ্ছা মতো কাঁদানো যায়, প্রয়োজনের সময় সুন্দর করে ব্যবহার করা যায, আর স্বার্থ ফুরিয়ে গেলে অবলীলায় ছুঁড়ে ফেলা যায়। বুকে কতটা ক্ষত সৃষ্টি হচ্ছে, সেটা না ভেবেই মানুষ আমাকে যতখুশি আঘাত করতে পারে। কারণ তারা জানে, আমি এতটাই নির্বোধ যে সব আঘাত নীরবে সহ্য করে দিনশেষে আবারও তাদের দিকেই হাত বাড়িয়ে দেব।
খুব সহজেই আমাকে বোকা বানানো যায়, আমার সরলতাকে দুর্বলতা ভেবে প্রতিনিয়ত উপহাস করা যায়। কোনো কারণ ছাড়াই আমাকে ভুল বোঝা যায়, আর পৃথিবীর যাবতীয় সব ভুলের দায়ভার, সব দোষ খুব চমৎকারভাবে আমার ওপরেই চাপিয়ে দেওয়া যায়। আমি ভাঙতে ভাঙতে চুরমার হয়ে যাব, তাও কারো কোনো হেলদোল হবে না।
মানুষ হিসেবে আমার সব যোগ্যতাই আছে—কাঁদার যোগ্যতা আছে, ঠকার যোগ্যতা আছে, অবহেলিত হওয়ার যোগ্যতা আছে। শুধু একটাই যোগ্যতা আমার নেই... আর তা হলো, এই পুরো দুনিয়ায় এমন একজন মানুষকে খুঁজে পাওয়া, যে আমাকে একটু আমার মতো করে বুঝবে।
যে আমার হাজারটা ভুলের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতবিক্ষত মনটাকে একটু আগলে রাখবে। সবাই শুধু নিজের প্রয়োজনটাই বুঝলো, আমার ভেতরের মানুষটাকে বোঝার প্রয়োজন কেউ কোনোদিন অনুভবই করলো না। এই স্বার্থপর পৃথিবীর ভিড়ে আমি শুধু একলা একলা কেঁদে যাওয়া এক অবাধ্য চাতক পাখি, যার তৃষ্ণা মেটানোর মতো কেউ কোথাও নেই। 😔💔😅
2026-06-04 04:01:06