@himu98i6: এই প্রশ্নটা আসলে মৃত্যুর না। এই প্রশ্নটা একজন মানুষের জীবনের মূল্য নিয়ে। এই চিঠিডা আমি বহুবার লিখছি। প্রতিবার লিখতে গিয়া মনে হইছে, আমি আরেকটু কইরা মরি গেলাম। কারণ কিছু কথা আছে, যেগুলা মুখে বলা যায় না। বুকের ভিতর জমতে জমতে পাথর হইয়া যায়। দিন যায়, মাস যায়, বছর যায়। মানুষের জীবন বদলায়। ঠিকানা বদলায়। প্রিয় মানুষ বদলায়। শুধু কিছু মানুষের অপেক্ষা বদলায় না। আমিও বদলাই নাই। বারবার ভাবছি, আর ফিরমু না। আর খবর নিবো না। আর তোমার কথা মনে করমু না। কিন্তু মানুষ যা ভাবে, মন সবসময় তা মানে না। তাই আবার ফিরা আইছি। কখনো একটা অজুহাতে, কখনো কোনো স্মৃতির টানে, কখনো শুধু তোমারে একবার দেখার লোভে। তুমি হয়তো বুঝছো না। তোমার জীবনে আমি হয়তো খুব সাধারণ একজন মানুষ। কিন্তু আমার জীবনের অনেকটা জায়গা জুড়াইয়া ছিলা তুমি। এইডাই জীবনের সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার। যারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, তার কাছে অনেক সময় আমরা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ। তোমারে দোষ দেই না। ভালোবাসা তো জোর কইরা আদায় করা যায় না। মায়াও না। মানুষের মনে জায়গা হইলে হয়, না হইলে হয় না। তবুও মাঝে মাঝে জানতে ইচ্ছে করে— আমি যদি সত্যি একদিন হারাইয়া যাই, তুমি কি একবারও আমার কথা ভাববা? পুরান কোনো মেসেজ পড়বা? কোনো স্মৃতি মনে কইরা চুপ কইরা বসে থাকবা? নাকি জীবন যেমন চলতেছে, তেমনই চলতে থাকবো? প্রশ্নটার উত্তর আমার জানা নাই। তবে এইটুকু জানি, একজন মানুষ যখন জিজ্ঞেস করে— "আমি মইরা গ্যালে তুমি কি কানবা?" তখন সে আসলে মরার কথা জিজ্ঞেস করে না। সে জানতে চায়— "আমি বেঁচে থাকতে তোমার কাছে আদৌ কোনো মূল্য রাখছিলাম?" "আমারে হারাইলে তোমার কিছু কমবো?" "আমার জন্য তোমার হৃদয়ে একফোঁটা জায়গা ছিল?" হয়তো উত্তরটা কখনো জানা হবে না। তবুও মানুষ মায়া ছাড়তে পারে না। তাই দিন, মাস, বছরের পঞ্জিকার মতোই আবার ফিরে আসে—একই মানুষের কাছে, একই আশায়, একই প্রশ্ন বুকে নিয়ে।"পিরিত পাইয়া, পিরিত বুঝলা না ক্যান?" লেখক আরফান সাদিক হিমু #bangladesh #caption #stutas #foryou
কবি হিমু📒
Region: SA
Thursday 04 June 2026 09:29:31 GMT
Music
Download
Comments
Tanha Hasan Nupur :
jemon tar lekhar hat temoni tar ganer choice just awesome
2026-06-04 10:06:26
3
❤️🦋তোমার মায়াবতী🦋❤️ :
bar bar jeno likhar preme pori...
2026-06-04 11:21:04
1
নির হারা পাখি :
😭😭😭
2026-06-05 12:35:38
0
To see more videos from user @himu98i6, please go to the Tikwm
homepage.