TAMIM❤️ :
তোমাকে ভোলা এত কঠিন কেন—হয়তো তার উত্তরটা খুব সহজ, কিন্তু মেনে নেওয়াটা ভীষণ কঠিন।
>কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার অভ্যাসে মিশে গেছো। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে, হাসিতে, কষ্টে,একাকীত্ব—সবখানেই তোমার ছোঁয়া লেগে আছে।তোমাকে ভুলে গেলে শুধু একজন মানুষকে নয়।আমার নিজের একটা আঅংশকে ভুলতে হয়।
তুমি চলে গেছো,কিন্তু তোমার স্মৃতিগুলো তো আর যায়নি।সেগুলো মাঝেমধ্যে হঠাৎ করেই মনে ভেসে উঠে—কোনো গান শুনলে, কোনো যায়গা দেখলে,বা নিঃশব্দ রাতের গভীরে।তখন মনে হয়,তুমি যেব ঠিক পাশেই আছো, অথচ ছুঁতে পারি না।
>আর ভালোবাসা —এটা এমন একটা জিনিস, যা কখনো জোর করে ভুলে থাকা যায় না।যত বেশি ভুলতে চাই,তত বেশি মনে পরে।কারণ সত্যিকারের ভালোবাসা কখনো পুরোপুরি মুচে যায় না।সেটা শুধু নীরবে বুকের ভেতরে লুকিয়ে থাকে।
হয়তো সময়ের সাথে সাথে কষ্টটা একটু কমবে, কিন্তু তোমার জায়গাটা আর কেউ নিতে পারবে না।তাই তোমাকে বোলা কঠিন —কারণ তুমি শুধু আমার অতীত নও,তুমি এখনো আমার অনুভূতির এক বড়ো অংশ....।❤️🩹🥀😅
2026-06-08 07:09:52