TFG,,PRANTO..!🌸 :
আমি খুঁজি সুখ, আর দুঃখ আমাকে!
মানুষের জীবনে সুখ আর দুঃখ পাশাপাশি চলে। আমি প্রতিদিনই খুঁজি একটু সুখ, একটু হাসি, একটু শান্তির স্পর্শ। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা আমাকে বারবার মনে করিয়ে দেয়, সুখকে পাওয়া এত সহজ নয়। আমার মনে হয় আমি যতবারই সুখের দিকে হাত বাড়াই, দুঃখ ততবারই আমাকে আঁকড়ে ধরে।
সুখ মানে হয়তো খুব বেশি কিছু নয়, রিয়জনের একটু যত্ন, পরিবারের সঙ্গে কিছু মুহূর্ত, অথবা নিজের স্বপ্ন পূরণের পথে ছোট্ট কোনো অর্জন। কিন্তু দুঃখের ছায়া যেন সবসময় আমার পিছনেই ঘুরে বেড়ায়। হাসির মাঝেও হঠাৎ করে কষ্ট এসে আমাকে আচ্ছন্ন করে ফেলে।
তবুও জীবন মানেই আশা। আমি জানি, সুখ আর দুঃখ দুই-ই জীবনের অংশ। সুখ আমাকে আনন্দ দেয়, দুঃখ আমাকে শক্ত হতে শেখায়। তাই দুঃখ আমাকে যতই খুঁজে পাক না কেন, আমি সুখের পথেই হাঁটতে চাই। কারণ অন্ধকার যতই গভীর হোক, একদিন না একদিন আলোর দেখা মিলবেই!!
2026-06-14 09:55:31