@md.nuralam5253: খবর শুনে সবাই তাকে দেখতে ছুটে এলো। এলাকার সম্মানিত মুরব্বি ব্যক্তি হিসেবে শায়েখ আব্দুল্লাহও গেলেন। ছেলেটিকে তিনি চিনতেন। ভদ্র, শান্ত স্বভাবের বলেই সবাই জানত তাকে। বাড়িতে মানুষের ভিড়। আত্মীয়স্বজন কান্নাকাটি করছে। কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু ছেলেটির মায়ের কান্না ছিল অন্যরকম। যেন বুকফাটা আর্তনাদ। এমন কান্না, যা শুধু মৃত্যুর শোকে নয়—আরও গভীর কোনো যন্ত্রণায় ভরা। শায়েখ আব্দুল্লাহ ধীরে ধীরে তার কাছে গিয়ে বললেন, বোন, পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। আমরা সবাই একদিন চলে যাব। আপনার ছেলে মা'রা গেছে—এটাই আল্লাহর ফয়সালা। এতে ধৈর্য ধরুন। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, শায়েখ, আমার ছেলে মারা গেছে—এটা আমি মেনে নিয়েছি। আল্লাহর সিদ্ধান্তের ওপর আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমি কাঁদছি... সে যেভাবে মারা গেল, সেটা মনে করে. কথাটা শুনে শায়েখ চুপ হয়ে গেলেন। আশেপাশে অনেক মানুষ ছিল। তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। কিছুদিন পর সেই মা নিজেই শায়েখকে পুরো ঘটনা খুলে বললেন—আমার ছেলে প্রতিদিন বাইরে থেকে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিত। আমরা ভাবতাম হয়তো ক্লান্ত, একটু বিশ্রাম নিচ্ছে। প্রায় দুই-তিন ঘণ্টা পর বের হয়ে খাওয়া-দাওয়া করত, আমাদের সাথে গল্প করত। এটাই ছিল তার প্রতিদিনের অভ্যাস। সেদিনও প্রতিদিনের মতো বাসায় এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনেক সময় পার হয়ে গেল, কিন্তু কোনো সাড়া নেই। আমরা ডাকলাম, দরজায় নক করলাম—কোনো উত্তর নেই। চার-পাঁচ ঘণ্টা পার হয়ে গেল। শেষে বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। ভেতরে ঢুকে দেখি, আমার ছেলে বিছানায় নিথর পড়ে আছে। আর সামনে ল্যাপটপে চলছে অশ্লীল ভিডিও.. এতটুকু বলে মায়ের গলা বন্ধ হয়ে এলো। আমরা কখনো কল্পনাও করিনি সে এসব দেখত। প্রতিদিন যে সময়টা আমরা ভাবতাম সে বিশ্রাম নেয়, সেই সময়েই সে গোপনে এই নোংরামিতে ডুবে থাকত। আর সেই অবস্থাতেই আল্লাহ তার মৃ'ত্যু দিলেন... এটা ভাবতেই আমার বুক ফেটে যায়... শায়েখ আব্দুল্লাহ নিচের দিকে তাকিয়ে ছিলেন। মায়ের চোখের পানি টপটপ করে মেঝেতে পড়ছিল। আসলে মানুষ যখন প্রথমবার গোপনে কোনো গুনাহ করে, তখন তার ভেতরে ভয় কাজ করে, অপরাধবোধ হয়। সে তাওবা করে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেন। কিন্তু যখন কেউ বারবার লুকিয়ে গুনাহ করতে থাকে, একসময় সেই গুনাহ তার কাছে স্বাভাবিক হয়ে যায়। অন্তর কঠিন হয়ে যায়। তখন সে ভাবে—কেউ তো দেখছে না। কিন্তু মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। আর কখনো কখনো আল্লাহ এমনভাবে পর্দা সরিয়ে দেন, যা কল্পনারও বাইরে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—গুনাহ করতে করতেই মৃ'ত্যু চলে আসা। কারণ রাসূল ﷺ বলেছেন: প্রত্যেক মানুষকে সেই অবস্থাতেই উঠানো হবে, যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। (সহি মুসলিম, হাদিস: ২৮৭৮) তাই গোপন গুনাহকে ছোট মনে করবেন না। মানুষকে লুকানো যায়, কিন্তু আল্লাহকে নয়। [সত্য ঘটনা অবলম্বনে] ক্যাপশনটি পড়া শেষ হলে সওয়াবের নিয়তে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

Md Nuralam Chowdhury
Md Nuralam Chowdhury
Open In TikTok:
Region: BD
Sunday 07 June 2026 04:05:00 GMT
20185
805
46
122

Music

Download

Comments

user1015933385600
الا ان نصرالله قریب :
রব্বে কারীম তাকে ক্ষমা করে দিন, এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমীন
2026-06-07 12:41:01
7
mahmuda80757
আল্লাহর বান্দা, নবীজির উম্মত :
আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন
2026-06-08 02:35:49
1
user4464409171568
user4464409171568 :
আল্লাহ আমাদের মাফ করুন
2026-06-07 15:23:53
1
sweetynila42
@ নিল আকাশের নিল পরী💕💕🥀🥀🤗 :
আমিন
2026-06-08 01:39:51
1
.s.u.n.f.l.o.w.e787
🌻 s u n f l o w e r 🌻 :
আল্লাহ মাফ করো
2026-06-07 12:39:46
1
lingchean78290093194211
@@@Yang :
মাবুদ আপনি সবাই কে হেদায়েত দান করুন 🤲
2026-06-08 02:54:25
1
maysa.fatema
মৃত প্রায়😭😭😭😭 :
আল্লাহ আমাদের মাপ করুক
2026-06-07 13:12:11
1
allah.is.my.love55
💓allah is my love💓 :
masha allah
2026-06-08 04:08:29
0
hasanahmed.2
Hasan AHMED :
আহা জীবন
2026-06-07 12:27:52
0
rimon3969
Rimon :
আল্লাহ তায়ালা যেন আমাদের মাপ করে দেয় আমীন
2026-06-08 02:55:10
0
aysha.hasan898
Aysha hasan :
আল্লাহ আপনি আমাদের জীবনের গোপন এবং প্রকাশ্যে সকল গোনাহ মাফ করে দেন এবং হেদায়েত দান করেন আমিন
2026-06-07 17:35:30
0
sabnin.sultana
☝️❤️ইনসাফ❤️☝️ :
আল্লাহ আমাদের সবাইকে এসব থেকে হেপাজত করেন আমাদের সকল গুনাহ মাপ করেন
2026-06-07 14:13:14
0
mayaboti29302
mayaboti :
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন
2026-06-07 13:46:57
0
yousuf01856
MD Yousuf Khan :
😭😭 আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন 🤲😭
2026-06-07 18:43:02
0
shanjid.islam35
💥🦋SHANJID ISLAM🦋💥 :
হে আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার হেপাজতে রাখো আমিন🤲
2026-06-07 14:16:41
0
md.sarowar929
MD SAROWAR :
হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন 😭 এবং আমাদের সঠিক বুঝ দান করুন 🤲আমিন 😭😭😭
2026-06-07 14:10:29
0
kanizmarwa0
kanizmarwa :
ইয়া আল্লাহ শিবলী কে সকল আজাব মাফ করে দিন, আমিন
2026-06-08 02:33:19
0
beautyaktermousumi
কবর পথের যাত্রী আমি 👤 {_____} :
ইয়া রাব্বুল আলামিন 😭🤲🤲 আপনি তাঁকে ক্ষমা করে দিন 😭🤲🤲
2026-06-07 16:38:59
0
santa.islam.nahar
Santa Islam Nahar :
🥰🥰🥰
2026-06-07 14:47:52
0
titu.hasan10
Titu Hasan :
❤️❤️❤️
2026-06-07 16:04:42
0
rajibahmed509
❤সম্রাট আকবর ইমন🌹 :
❤️❤️❤️
2026-06-08 02:41:40
0
taslima.kajol
Taslima Kajol :
😭😭😭
2026-06-08 05:54:13
0
To see more videos from user @md.nuralam5253, please go to the Tikwm homepage.

Other Videos


About