mdmasumBilla9782 :
তারপর একদিন হঠাৎ জানতে পারলাম— ফুলটা চুরি হয়নি, কেউ জোর করে ছিনিয়েও নেয়নি…! বরং খুব যত্ন করে, খুব সুন্দর কিছু প্রতিশ্রুতির বিনিময়ে, অধিক দামে বিক্রি হয়ে গেছে অন্য কারো কাছে…!! ❤️🩹🌸
সেদিন বুঝেছিলাম, হারিয়ে যাওয়ার চেয়েও ভয়ংকর হলো— নিজেকে কারো কাছে অমূল্য ভাবতে ভাবতে, হঠাৎ বুঝতে পারা, তুমি আসলে কারো দরদামের তালিকায় ছিলে…!
আমি তো ভেবেছিলাম, ভালোবাসা মানে আগলে রাখা, অভিমান মানে ফিরে আসা, আর অপেক্ষা মানে একদিন দরজায় কড়া নাড়া। কিন্তু তুমি শিখিয়ে দিলে— সব অপেক্ষার শেষ ফিরে আসা হয় না, কিছু অপেক্ষা শুধু মানুষকে নিঃশব্দে বদলে দেয়…!🖤
তুমি যখন অন্য কারো আকাশে নতুন রঙ খুঁজছিলে, আমি তখন পুরোনো কথাগুলো আঁকড়ে ধরে বসে ছিলাম। তোমার দেওয়া ছোট ছোট স্মৃতিগুলো আমার কাছে তখনও পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ছিল। অথচ তুমি খুব সহজেই সেই পৃথিবী ছেড়ে অন্য ঠিকানায় চলে গেলে…!
জানো, সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন মানুষটা ছেড়ে যায় না, বরং বদলে যায়…! একসময় যে মানুষটা একটা “কেমন আছো?” না শুনলে অস্থির হয়ে যেতো, সে-ই পরে দিনের পর দিন খোঁজ না নিয়েও ভালো থাকতে শিখে যায়…!🙂💔
আমি আজও মাঝে মাঝে ভাবি— ফুলটা যদি সত্যিই চুরি হয়ে যেতো, তাহলে হয়তো এত কষ্ট লাগতো না। কারণ চোরের তো কোনো অনুভূতি থাকে না…! কিন্তু তুমি তো অনুভূতি নিয়েই গেলে, মায়া নিয়েই গেলে, আর রেখে গেলে শুধু নিঃশব্দ কিছু দীর্ঘশ্বাস…! 🕊️এখন আর কাউকে দোষ দিই না। শুধু মাঝে মাঝে রাত গভীর হলে মনে হয়— কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসতে নয়, ভালোবাসার সংজ্ঞা বদলে দিতে…!! ❤️🩹
2026-06-08 16:28:41