@jebinnirob: **"যতটুকু সাধ্য ছিলো, তার সবটুকুই দিয়েছিলাম তোমাকে। আমার সময়, আমার অনুভূতি, আমার ঘুমহীন রাত, আমার দোয়া, আমার কান্না—সবকিছুর মাঝেই ছিলে তুমি। তোমাকে বোঝানোর জন্য আমি হাজারটা ভাষা খুঁজেছি, হাজারটা উপায় অবলম্বন করেছি। কখনো শব্দ দিয়ে, কখনো নীরবতা দিয়ে, কখনো অভিমান দিয়ে, কখনো চোখের জলে—প্রতিটা মুহূর্তে বুঝাতে চেয়েছি, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমার একটি হাসির জন্য নিজের শত কষ্ট লুকিয়ে রেখেছি, তোমার ভালো থাকার জন্য নিজের ভালো থাকাটাকেও তুচ্ছ করেছি। তুমি খেয়াল করো আর না-ই করো, আমার প্রতিটা দোয়ার শেষে তোমার নাম ছিলো। তুমি পাশে থাকো আর না থাকো, আমার প্রতিটা স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিলে তুমি। কিন্তু আফসোস, এতকিছুর পরেও আমার ভালোবাসা প্রমাণিত হলো না। হয়তো আমি ভুল সময়ে ভালোবেসেছিলাম, হয়তো ভুল মানুষকে ভালোবেসেছিলাম, অথবা হয়তো এই যুগে নিঃস্বার্থ ভালোবাসার কোনো মূল্যই নেই। আজ বুঝি, মানুষ ভালোবাসার গভীরতা মাপে না— মানুষ শুধু ফলাফল দেখে। কে পেলো, কে হারালো, কে থেকে গেলো—এসবের হিসাব করে। কেউ দেখে না, একটা মানুষ কাউকে ভালোবেসে নিজের ভেতর কতবার ভেঙেছে, কতবার মরে গেছে। আমি তো প্রতিদিনই একটু একটু করে মরেছি তোমাকে হারানোর ভয়ে, তোমার অবহেলায়, তোমার বদলে যাওয়ায়, তোমার নীরবতায়। কিন্তু সেই মৃত্যুগুলোর কোনো সাক্ষী ছিলো না। তাই সেগুলোকে কেউ ভালোবাসার প্রমাণ হিসেবেও মানলো না। হয়তো সত্যিই আমার একটাই ভুল ছিল— আমি মরতে পারিনি। কারণ বেঁচে থাকা মানুষের কান্না মানুষ দেখে না, বেঁচে থাকা মানুষের ত্যাগ মানুষ মনে রাখে না। এই পৃথিবী মৃত মানুষের গল্প শুনে দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু জীবিত মানুষের ভাঙা হৃদয়ের শব্দ খুব কম মানুষই শুনতে পায়। তাই আজ আর কোনো অভিযোগ নেই। শুধু একটা আক্ষেপ রয়ে গেল— যতটুকু সাধ্য ছিলো, তার চেয়েও বেশি দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে। নিজেকে নিঃশেষ করে তোমাকে বোঝাতে চেয়েছিলাম। শুধু মরতে পারিনি বলেই হয়তো, আমার ভালোবাসাটা কোনোদিন প্রমাণিত হলো না...! 😅💔🥀" #captions #অপূর্ণতা_লেখক #videoviral #tiktokviral #foryoupageofficiall @#foryou @TikTok @TikTok Bangladesh

--অপূর্ণতা লেখক 📒🖋️
--অপূর্ণতা লেখক 📒🖋️
Open In TikTok:
Region: BD
Monday 08 June 2026 19:32:15 GMT
547
32
4
2

Music

Download

Comments

user7982118557810
samsuddin :
❤️❤️❤️
2026-06-09 15:20:42
1
rubelhossen2040
মন ভাঙার গুঞ্জন 🍁🍁💔💔🥀🥀❤️ :
❤️❤️❤️
2026-06-09 15:39:18
1
To see more videos from user @jebinnirob, please go to the Tikwm homepage.

Other Videos


About