@diptodas272: #creatorsearchinsights ২১ বছর এমনই গবেষণা করলেন যে সংষ্কৃতে কোটি শব্দের অর্থটাও জানেন না🤣 হিন্দুধর্মের অত্যন্ত প্রচলিত একটা মিসকনসেপশন হল ৩৩ কোটি দেবতার অস্তিত্ব। দুইটা সমস্যা এক্ষেত্রে পরিলক্ষিত হয়। একটি হলো "কোটি" শব্দটির অর্থ নিয়ে। আরেকটা হলো "দেবতা' শব্দটি নিয়ে। প্রথমেই কোটি শব্দটি নিয়ে বলি। কোটি অর্থ প্রচলিত বাংলায় Crore হলেও সংস্কৃত ভাষায় তার অর্থ "প্রকার"। আর বেদ এ দেবতা বলতে কোন শব্দ নেই। মূল সংস্কৃত শব্দটি হল দেব যার অর্থ শক্তি। অর্থাত্ ঈশ্বরের ৩৩ ধরনের শক্তি। এ বিষয়ে প্রথমেই পবিত্র যজুর্বেদ এর একটি মন্ত্র দেখে নেয়া যাক- ত্রয়স্ত্রিং শতাস্তুবত ভুতান্য শাম্যন্ প্রজাপতিঃ। পরমেষ্ঠ্যধিপতিরাসীত্।। যজুর্বেদ ১৪.৩১ অর্থাত্ যাঁহার প্রভাবে গতিশীল প্রকৃতি নিয়ন্ত্রিত হয়,প্রজার পালক, সর্বব্যপক,অন্তরীক্ষে ব্যপ্ত,,তাঁহার মহাভূতের তেত্রিশ গুণের স্তুতি করো। এখন তেত্রিশ ধরনের শক্তির ব্যাখ্যা দেখা যাক। শতপথ ব্রাহ্মণের ১৪.৫ কণ্ডিকায় মহর্ষি যাজ্ঞবল্ক্য ঋষি শাকল্যকে বলছেন- দেব ৩৩টি যা পরমেশ্বরের মহিমার প্রকাশক। ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। শতপথ ব্রাহ্মণ, মনুসংহিতা ও বৃহদারণ্যক উপনিষদ এ এর বিস্তারিত বর্ণনা দেয়া আছে। বৃহদারণ্যক উপনিষদ ৩.৯.২-১১ "বিদগ্ধ শাকল্য যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞেস করলেন,হে যাজ্ঞবল্ক্য দেব(শক্তি) কয়টি? যাজ্ঞবল্ক্য বললেন ৩৩টি। তখন শাকল্য আবার বললেন, হে যাজ্ঞবল্ক্য দেব কয়টি? তখন তিনি আবার বললেন ৬টি। শাকল্য আবার বললেন, হে যাজ্ঞবল্ক্য দেব কয়টি? তখন যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন ৩টি। আবার শাকল্য জিজ্ঞেস করায় তিনি উত্তর দিলেন দুইটি। তখন শাকল্য আবার জিজ্ঞেস করলেন, হে যাজ্ঞবল্ক্য দেব কয়টি? তখন যাজ্ঞবল্ক্য বললেন দেড়টি। শাকল্য আবার জিজ্ঞেস করলেন হে যাজ্ঞবল্ক্য দেব কয়টি? তখন তিনি বললেন একটি! তখন শাকল্য জিজ্ঞেস করলেন এই ৩৩টি দেব কী কী? যাজ্ঞবল্ক্য বললেন ৮ বসু হলো- অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরীক্ষ, আদিত্য, দ্যৌ, চন্দ্র, নক্ষত্র। ১১ রুদ্র হলো প্রাণ(নিশ্বাস), অপান(প্রশ্বাস), ব্যন, সমান, উদাম, নাগ, কুর্ম্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাত্মা। ১২ আদিত্য হলো বছরের ১২ টি মাস! বাকী দুইটি হলো ইন্দ্র ও প্রজাপতি অর্থাত্ মোট ৩৩টি। ইন্দ্র হলো বিদ্যুত্ আর প্রজাপতি হল যজ্ঞ (যে কোন শুভ কর্ম)। তখন শাকল্য আবার জিজ্ঞেস করলেন তাহলে ৬টা কী? তখন তিনি উত্তর দেন অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরীক্ষ, আদিত্য, দ্যুঃ। তখন তিনি বললেন, তাহলে ৩টি দেব কী? তখন যাজ্ঞবল্ক্য বললেন, তিনলোক। তারপর শাকল্য আবার বললেন সেই দুইটি কী? খাদ্য এবং প্রাণ- উত্তর দিলেন যাজ্ঞবল্ক্য। তখন আবার শাকল্য জিজ্ঞেস করলেন সেই দেড়টি কী? তখন যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন যিনি প্রবাহিত হন। তখন শাকল্য বললেন সেই এক এবং অদ্বিতীয় যিনি প্রবাহিত হন তাঁকে আপনি কিভাবে দেড় বললেন? তখন যাজ্ঞবল্ক্য বললেন, কারণ যখন তা প্রবাহিত হয় তখনই সবকিছু উত্পন্ন হতে শুরু করে। তাহলে কে সেই এক? প্রাণ! হ্যাঁ, প্রাণ(পরমাত্মা) সেই এক এবং অদ্বিতীয় যাকে সবাই তত্ বলে জানে। অসাধারণ এই শৈল্পিক ও গভীর দার্শনিক কথোপকথন ব্যাখ্যা করছে সেই এক এবং অদ্বিতীয় পরব্রহ্ম থেকে সবকিছু উত্পন্ন হতে শুরু করে। একে একে অগ্নি, বায়ু, আদিত্য, ভু, দ্যু এবং অন্তরীক্ষলোক, বিদ্যুত্শক্তি সবকিছুই তার থেকে তৈরী হয় যাদেরকে ৩৩টি ভাগে ভাগ করা হয় এবং এদেরকে বলা হয় দেব অর্থাত্ দিব্য শক্তি। আর দিনশেষে শক্তি একটাই যা থেকে সকল কিছু আপাতশক্তিপ্রাপ্ত হয়।আর এই শক্তিই এক এবং অদ্বিতীয় পরমাত্মা। আশা করি এর মাধ্যমে দেবতা এবং ৩৩ কোটি দেবতা সম্বন্ধে আপনাদের ভুল ধারণা দূর হবে। #হুজুর #ভন্ড #tiktok #বাংলাদেশ_অগ্নীবীর
Dipto das⛎
Region: BD
Tuesday 09 June 2026 03:25:51 GMT
Music
Download
Comments
romoni urang :
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏
2026-06-10 02:42:23
0
✿︎༄ স্মৃতির শেষ পাতা ༄✿︎ :
হর হর মহাদেব 🌸🌸
2026-06-09 03:45:55
1
—͞ ʙɪᴊoʏ ᴠꫝɪʏꫝ :
Kichu nah bujhe dhormo niye montobbo kora ucit nah !
2026-06-09 10:30:41
1
Anik Das :
ও তাই নাকি😁😁
2026-06-09 15:31:54
0
Avijit💞mallik❤️🔥অভি💞 :
হয়
2026-06-09 11:46:37
0
🕉️ राकेश 🚩 :
ওনাকে একটি ঋগ পাঠ করতে বলা হোক 😂
2026-06-09 09:21:26
0
sushanta rao :
🥰🥰🥰
2026-06-09 10:59:09
0
শাওন :
😁😁😁
2026-06-09 13:15:40
1
Biplob Kumar :
☺️☺️🙏🏽🙏🏽
2026-06-09 10:33:25
1
🔱𝘢𝘳𝘨𝘰 𝘮𝘢𝘭𝘬𝘢𝘳🔱 :
🥰🥰🥰
2026-06-09 16:20:10
0
🦋♡♡𝓐𝓴𝓪𝓼𝓱🦋🦋𝓡𝓸𝔂 ,,🦋 :
🥰🥰🥰
2026-06-09 11:23:48
0
𝄞⋆⃝✯✰𝑴𝒂𝒕𝒖𝒂𝑼𝒅𝒂𝒚✰✯⋆⃝𝄞 :
🙏🙏🙏
2026-06-09 17:42:23
0
Tonmoy ❤️🩹 :
🙏🙏🙏
2026-06-09 07:17:22
1
Sobuj Bonik :
❤️❤️❤️
2026-06-09 17:32:06
0
Gobinda paul :
🥰🥰🥰
2026-06-09 05:22:30
0
ripon Arya :
💕💕💕
2026-06-09 17:37:04
0
To see more videos from user @diptodas272, please go to the Tikwm
homepage.