ᥫ᭡ ᎡᎥʏꫝᴅ 𓋜𓁇𓁋 :
অনেক তো হলো অপেক্ষা…
কারো একটা মেসেজের জন্য রাত জাগা,
কারো একটু সময় পাওয়ার আশায় নিজের সব ইচ্ছে চাপা দেওয়া,
অবহেলাগুলো চুপচাপ সহ্য করা…🙂❤️🩹
অনেক তো হলো নিজেকে ছোট করা
শুধু কাউকে ধরে রাখার জন্য।
নিজের আত্মসম্মান ভুলে গিয়ে
বারবার প্রমাণ দিতে চাওয়া—
আমি সত্যিই ভালোবাসি,
আমি সত্যিই কাউকে হারাতে চাই না…😅
কিন্তু দিনশেষে বুঝলাম,
যে মানুষ থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে,
তাকে হাজার চেষ্টা করেও ধরে রাখা যায় না…💔
শেষ পর্যন্ত কী পেলাম?
একটা অভ্যাসের মতো ব্যবহার,
কিছু অসম্পূর্ণ অনুভূতি,
আর হঠাৎ করেই বদলে যাওয়া কিছু মানুষ…!🙂
যে মানুষটা একসময় বলেছিল
“কখনো ছেড়ে যাবো না”,
সে-ই একদিন দূরত্বকে স্বাভাবিক করে দিল।
আগের মতো খোঁজ নেওয়া বন্ধ হলো,
কথাগুলো ছোট হয়ে গেল,
সময়গুলো অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়লো…
আর আমি চুপচাপ বুঝে গেলাম—
সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না…🥀
আমারও তো ইচ্ছে ছিল
কারো প্রিয় মানুষ হয়ে থাকার,
কারো ব্যস্ত দিনের শেষে শান্তির কারণ হওয়ার…
কিন্তু কিছু সম্পর্ক শুধু কষ্ট দিতেই আসে,
থাকার জন্য না…😌❤️🩹
তাই এবার আর কাউকে বোঝানোর ইচ্ছে নেই
যে আমিও কষ্ট পাই,
আমিও অপেক্ষা করি,
আমিও রাত জেগে কারো কথা ভাবি…
কারণ যে মানুষ অনুভূতি বুঝতে চায় না,
তাকে হাজারবার বুঝিয়েও লাভ হয় না।🙂
এবার না হয় নিজের আত্মসম্মান নিয়ে বাঁচি…🖤
নিজেকে আর কারো অবহেলার সামনে দাঁড় করাবো না।
কারো চলে যাওয়ায় নিজেকে শেষ করে দেবো না।
কারণ দিনশেষে
নিজেকে হারিয়ে ফেলে কাউকে পাওয়ার চেয়ে,
নিজেকে আগলে রেখে একা থাকা অনেক বেশি শান্তির…🌸
হয়তো আমি বদলে যাবো,
আগের মতো সহজে কাউকে বিশ্বাস করবো না,
কারো জন্য নিজেকে ভেঙে ফেলবো না…
তবুও একটা জিনিস কখনো বদলাবে না—
আমি কাউকে ঠকিয়ে ভালো থাকতে শিখিনি।🙂
এখন শুধু নিজেকে নিয়েই বাঁচতে চাই…
নিজের শান্তি, নিজের সম্মান, নিজের অনুভূতিগুলো নিয়ে।
কারণ মানুষ চলে গেলে কষ্ট হয় ঠিকই,
কিন্তু আত্মসম্মান হারিয়ে বাঁচার চেয়ে
একাকীত্ব অনেক সুন্দর…😌❤️🩹💔
2026-06-10 09:06:04