@atif_akash07: পরাজয় মেনে নিতে পারি, কিন্তু ছলনা শিখিনি, কাউকে ঠকিয়ে জেতার তৃপ্তি আমার জানা নেই। সবাই যখন কৌশলে অন্যের পিঠে ছুরি বসায়, আমি তখনো সরলতার একগুঁয়ে নেশায় ডুবে থাকি। হয়তো ঠকেছি বহুবার, বিশ্বাস হারিয়েছি অন্ধকারে, তবুও কারো বিশ্বাসের সাথে বেইমানি করতে পারিনি। চাতুর্য দিয়ে সাজানো এই দুনিয়ায় আমি এক বোকা মানুষ, যার কাছে সম্পর্কের পবিত্রতা সবটুকু সাফল্যের চেয়ে দামি। প্রাপ্তি শূন্য হলেও মনের ভেতর এক আশ্চর্য শান্তি আছে, অন্যায়ের ভিড়ে অন্তত আমি তো কাউকে ঠকাইনি। #foryou #foryoupage #omor3267 #unfreezemyacount #bdtiktokofficial @TikTok Bangladesh