আমি মারা গেলে তুমি আমাকে দেখতে এসো না...!
আমার নিথর মুখের দিকে তাকিয়ে মিথ্যা কান্না করারও দরকার নেই। যখন আমি বেঁচে ছিলাম, তখন যে কথাগুলো বলতে পারোনি, সেগুলো আমার কবরের পাশে দাঁড়িয়ে বললেও আমি শুনতে পাবো না।
শুধু একটা কথা মনে রেখো—একদিন যে মানুষটা তোমার একটা মেসেজের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছে, সে-ই একদিন চিরতরে অপেক্ষা করা বন্ধ করে দেবে। তখন হয়তো তোমার খুব মনে পড়বে, কিন্তু সময় আর ফিরে আসবে না।
আমার জানাজায় ভিড় বাড়ানোর জন্য এসো না। আমার কবরে ফুল দেওয়ার জন্যও নয়। কারণ জীবিত অবস্থায় যে ভালোবাসা পাইনি, মৃত্যুর পর সেই ভালোবাসার অভিনয় আমার দরকার হবে না।
তবে হ্যাঁ, যদি কোনো গভীর রাতে হঠাৎ আমার কথা মনে পড়ে, যদি বুকের ভেতর অকারণ একটা শূন্যতা অনুভব করো, তাহলে বুঝে নিও—কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্যটা সবচেয়ে বেশি বোঝা যায়।
আমি মারা গেলে তুমি আমাকে দেখতে এসো না...!
শুধু আমার স্মৃতিগুলোকে একবার মনে করো। হয়তো আমার আগরবাত্তির ঘ্রাণ তোমাকে রাতে ঘুমাতে দেবে না, হয়তো আমার না বলা কথাগুলো তোমার নীরবতার মাঝে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। আর তখন তুমি বুঝবে, কিছু সম্পর্ক শেষ হয়ে যায় না—মানুষটা হারিয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া অনুভূতিগুলো সারাজীবন বেঁচে থাকে।💔😅
2026-06-10 18:27:32
1
*𝓙𝓲𝓱𝓪𝓭_💘_Lover*💓❣️ :
আমি মরে গেলে
আপনারা সবাই আমাকে মাফ কইরা দিয়েন🙏
আমি ভালো নেই আর বাঁচতে ইচ্ছে করে না 😂