@mdemra___: অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে এমন শুরু আগে কখনও দেখা যায়নি। এক হাজারের বেশি ওয়ানডে খেলা দলটি এবারই প্রথম কোনো রান যোগ হওয়ার আগেই হারিয়েছে ৩ উইকেট। এর আগে ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৩ উইকেট হারানোর সময়ও তাদের স্কোর ছিল ৫। কিন্তু মিরপুরে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের তোপে শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে বসে অজিরা। ওয়ানডেতে শূন্য রানে ৩ উইকেট হারানোর ঘটনা খুবই বিরল। এর আগে ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। বাকি দুটি ঘটনা ঘটেছিল পাকিস্তানের ইনিংসে। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে এবার সেই বিরল তালিকায় যোগ হলো অস্ট্রেলিয়ার নাম। 🇧🇩🏏🔥 #BANvsAUS #australiacricket #SportsVlogs