Rakib Anwar :
হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরে পাওয়া যায় না, শুধু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে হয়। একসময় যে মানুষটা ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সময়ের ব্যবধানে সে-ই হয়ে যায় অচেনা একজন। কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, কারণ তারা শুধু জীবনে আসেনি, তারা হৃদয়ের একটা অংশ হয়ে গিয়েছিল।
কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু সেই সম্পর্কের অনুভূতিগুলো কখনো শেষ হয় না। মাঝে মাঝে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে, মনে হয় যদি আবার আগের মতো সবকিছু ফিরে পাওয়া যেত। কিন্তু বাস্তবতা হলো, কিছু মানুষকে হারাতে হয়, কারণ হয়তো সৃষ্টিকর্তা তাদের জীবনে পাঠিয়েছিলেন একটা শিক্ষা দেওয়ার জন্য, সারাজীবন থাকার জন্য নয়।
হারানো মানুষটার প্রতি আর কোনো অভিযোগ নেই, শুধু একটা আফসোস আছে—যে মানুষটাকে এতটা আপন ভেবেছিলাম, সে মানুষটাই একদিন দূরে চলে গেল। তবুও দোয়া করি, সে ভালো থাকুক। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কারো ক্ষতি চায় না, শুধু চায় মানুষটা সুখে থাকুক। 🖤
2026-07-27 18:07:28