@mayerhasi133: গর্ভের সন্তানের নড়াচড়া কমে গেলে কী করবেন? গর্ভে শিশুর নড়াচড়া বা মুভমেন্ট কেবল আনন্দেরই নয়, এটি তার সুস্থ থাকার সবচেয়ে বড় লক্ষণ। সাধারণত, সারাদিনে অন্তত ১০ বার বাবুর নড়াচড়া অনুভব করা উচিত। কিন্তু কোনো কারণে যদি দেখেন হুট করে বাবুর নড়াচড়া কমে গেছে, তবে একদম প্যানিক বা চিন্তা না করে ঝটপট এই কাজগুলো করুন: ১️। এক গ্লাস ঠান্ডা পানি অথবা হালকা মিষ্টি জাতীয় কিছু খেয়ে নিন। ২️। এরপর বাম কাতে শান্ত হয়ে শুয়ে থাকুন এবং বাবুর মুভমেন্ট খেয়াল করুন। ⚠️ বিশেষ সতর্কতা: মিষ্টি বা ঠান্ডা পানি খাওয়ার পরও যদি বাবু নড়াচড়া না করে কিংবা মুভমেন্ট স্বাভাবিকের চেয়ে অনেক কম মনে হয়, তবে এক মুহূর্তও অবহেলা করবেন না। দ্রুত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। #foryou #viralreels #parentingtips #viral