@user99317168967866:

шох
шох
Open In TikTok:
Region: UZ
Friday 12 June 2026 06:41:16 GMT
170
14
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @user99317168967866, please go to the Tikwm homepage.

Other Videos


"প্রবাসীরা কাজ করে না, মোবাইল টিপে সময় কাটায় এবং কাজ ফাঁকি দেয়" প্রবাস জীবনের ১০টি বছর পার করে ফেললাম এই তপ্ত মরুভূমির বুকে। যেখানে গ্রীষ্মে তাপমাত্রা ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়। প্রতিদিন ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠে জীবিকার তাগিদে ছুটতে হয় কর্মস্থলে। প্রখর রোদ, দমবন্ধ করা গরম আর শরীরভেজা ঘাম নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। অনেক সময় কাপড় এতটাই ভিজে যায়, যেন গোসল করে এসেছি। দুপুরে সামান্য খাবার খেয়ে মাটিতে শরীরটা একটু এলিয়ে দেওয়াই বিশ্রাম। তারপর আবার শুরু হয় জীবনযুদ্ধ। কত ঝুঁকি, কত কষ্ট, কত ত্যাগ, কত না বলা যন্ত্রণা—এসব কেবল একজন প্রবাসীই বুঝতে পারে। আমরা প্রবাসীরা আমাদের বাবা-মা, স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন, ঈদ-উৎসব, সুখ-দুঃখ সবকিছু ছেড়ে বিদেশের মাটিতে পড়ে আছি শুধুমাত্র নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে। আমাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নূর টকশোতে মন্তব্য করেছেন যে, প্রবাসীরা কাজ করে না, মোবাইল টিপে সময় কাটায় এবং কাজ ফাঁকি দেয়। তাহলে তার এই কথা বিশ্বের কোটি কোটি প্রবাসী বাংলাদেশির ঘাম, ত্যাগ এবং আত্মমর্যাদাকে অপমান করার শামিল। একদিন ৪৫-৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে কাজ করে দেখ বেটা, নির্মাণস্থলে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে দেখ বেটা, পরিবারের মানুষদের বছরের পর বছর ছেড়ে থেকে দেখ বেটা—তখন বুঝবি প্রবাসীদের জীবন কতটা কঠিন। প্রবাসীরা ফাঁকিবাজ নয়, প্রবাসীরা দেশের নীরব যোদ্ধা। তারা রক্ত-ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের অবমূল্যায়ন নয়, সম্মান প্রাপ্য। কারণ সংকটের সময় বারবার এই প্রবাসীরাই দেশের পাশে দাঁড়িয়েছে এবং আজও দাঁড়িয়ে আছে। প্রবাসীদের ঘামকে অপমান করবিনা। কারণ এই ঘামের বিনিময়েই দেশের অর্থনীতি বহুবার টিকে থেকেছে।

About