আজ অনেক দিন পর তোমাকে নিয়ে কিছু লিখতে বসলাম, হে প্রিয় প্রাক্তন।
আমাদের মাঝে আজ মেলা দূরত্ব, কথা হয় না কত গুলো দিন!
নেই কোনো যোগাযোগ, তবুও তোমার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে—
যে মায়া ভুলে যাওয়ার সাধ্য হয়তো এই জন্ম জন্মান্তরেও আমার নেই।
তুমি তো আজ অন্য কারো আকাশের উজ্জ্বল চাঁদ হয়ে গেছ,
অন্য কারো মায়াবতী, অন্য কারো সাজানো গল্পের শ্রেষ্ঠ কবিতা।
হয়তো সময়ের স্রোতে তুমি আমাকে বিলীন করে দিয়েছ স্মৃতির পাতা থেকে,
হয়তো খুব সহজেই ভুলে গেছ আমাদের কাটানো সেই ধূসর সময়গুলো।
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, তোমাকে যে আজ খুব সহজেই পেয়ে গেল—
সে কি আমার চাইতেও বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখতে পেরেছে তোমায়?
সে কি বোঝে তোমার চোখের কোণের অস্পষ্ট অভিমান কিংবা হাসির গভীরতা?
যদি এই ভিডিওটি কোনোভাবে তোমার অব্দি পৌঁছায়, তবে একবার জানিও—
আমিহীন এই পৃথিবীতে অন্য সেই মানুষটা তোমাকে ঠিক কতটা ভালোবাসে।
ভালো থেকো অন্যের পূর্ণতা হয়ে, আমি না হয় থেকে যাব তোমার অপূর্ণ গল্পে।😅😅km
2026-06-12 14:12:33
0
To see more videos from user @sinthiaakter2.0, please go to the Tikwm
homepage.