@99bookshop: "দ্য বুক অব রুমি" মাওলানা জালালুদ্দিন রুমির চমৎকার একটা বই৷ যতবার পরবেন ততোই ভালোলাগবে। জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (১২০৭–১২৭৩) যিনি জালাল উদ্দিন মুহাম্মদ বালখী, মৌলভি রুমি বা শুধু রুমি নামে, তবে মাওলানা জালালুদ্দিন রুমি নামে সর্বাধিক পরিচিত, যিনি ১৩শ শতাব্দীর একজন পারস্য কবি, সুফি সাধক, দার্শনিক ও আধ্যাত্মিক গুরু। তার সবচেয়ে বিখ্যাত রচনা হলো Mathnawi বা Masnavi, যা ‘সুখের, প্রেমের ও ঈশ্বরের প্রতি মানুষের তৃষ্ণা’ নিয়ে লেখা এক বিশাল আখ্যানমূলক কবিতা। তিনি মানব হৃদয়ের গভীরতা ও ঈশ্বরের প্রেমের প্রতি আধ্যাত্মিক আকর্ষণকে কেন্দ্র করে কবিতা ও উপাখ্যান রচনা করেছেন। তার প্রধান রচনা “মাসনাবি” মানুষের জীবনের নৈতিক শিক্ষা, প্রেম ও আত্মজ্ঞানকে গল্পের মাধ্যমে বর্ণনা করে। “দিভান-এ শামস-ই তাবরিজি” কবিতার মাধ্যমে তিনি ভক্তি ও প্রেমের আবেগময় প্রকাশ ঘটিয়েছেন, আর “ফিহি মা ফিহি” তার আলাপচারিতার মাধ্যমে সহজভাবে আধ্যাত্মিক জ্ঞান উপস্থাপন করে। রুমির জীবন ও সাহিত্য শিক্ষা দেয় যে, মানব জীবনের মূল উদ্দেশ্য হলো প্রেম, অন্তরের বিশুদ্ধি এবং ঈশ্বরের সঙ্গে মিলন। তার দর্শন এখনও বিশ্বব্যাপী মানুষের মন ও হৃদয়কে অনুপ্রাণিত করে। 'খাদ্য, আশ্রয়, আর সঙ্গী জুটে যাওয়ার পরে এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন গল্পের।' আমরা মানুষ, তাই একসঙ্গে থাকতে চাই, আর নিজেদের যত অভিজ্ঞতা, চিন্তা, স্বপ্ন, আর আনন্দ-বেদনার কথা আছে, সবটাই একে অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই দুটো ইচ্ছার চূড়ান্ত ফলই হলো গল্প বলার আকাঙ্ক্ষা। গল্প আমাদের জীবনের প্রতিটি ধাপে মিশে আছে। সত্যি বলতে কি, আমাদের জীবনটাই তো একটার পর একটা গল্পের মালা, যেখানে সব সময় নতুন নতুন প্রতিশ্রুতি আর চমক অপেক্ষা করে। আর ঠিক এই কারণেই, সব ভালো গল্পের মতোই, প্রাচীন সুফি সাধকগণের গল্পগুলো আজও আমাদের জন্য সমান জরুরি। কারণ এই গল্পগুলো কোনো নির্দিষ্ট সময়ের নয়, বরং এগুলো সব মানুষের জন্য, সব সময়ের জন্য। একটা ভালো গল্প যখন সব জায়গায় একই রকম প্রভাব ফেলে, তখন আমরা বুঝি যে পৃথিবীর অন্য কোণে থাকা মানুষগুলোর সঙ্গে আমাদের আসলে তেমন কোনো ফারাক নেই। আর এই বোঝাপড়া থেকেই অন্যের প্রতি আমাদের সহানুভূতি জন্ম নেয়। একসময় তো এমন হয় যে আমরা সেই 'অন্য মানুষটার' কষ্ট বা আনন্দ নিজের ভেতরেও অনুভব করতে শুরু করি। এইভাবেই সম্মান আর সহমর্মিতা আপনা-আপনি আমাদের মধ্যে চলে আসে। রুমির গল্পগুলো হলো সেই চিরন্তন সুফি গল্পের সেরা উদাহরণ। তার গল্পের মূল কথাটা আজও একই রকম খাঁটি, যা আজকের এই প্রযুক্তির যুগেও আমাদের জন্য ভীষণ দরকারি। রুমি তার মসনবী কাব্যে এই শিক্ষামূলক গল্পগুলো এনেছেন। এখানে তিনি এমন সব সাধারণ সমস্যা নিয়ে কথা বলেছেন, যা নিয়ে আমরা রোজকার জীবনে নাজেহাল হই। তবে তিনি শুধু সমস্যা দেখাননি, সেগুলোর ভেতরের আধ্যাত্মিক দিকটা তুলে ধরেছেন, আর সেগুলোকে দারুণ সব সুফি শিক্ষায় বদলে দিয়েছেন। মসনবী-তে তিনি পশুপাখির গল্পও রেখেছেন। যদিও সেগুলো বেশিরভাগই অন্য সাহিত্য থেকে নেওয়া, তবুও তিনি সেগুলোকে নিজের মতো করে একটু পাল্টে নিয়েছেন, যাতে তার বক্তব্যটা আরো জোরালো হয়। “The Book of Rumi” হলো মাওলানা জালালউদ্দিন রুমির অনুপ্রেরণামূলক গল্প ও উপাখ্যানের সংকলন, যা Maryam Mafi ইংরেজীতে অনুবাদ করেছেন। বইটিতে ১০৫টি ছোট গল্প রয়েছে, যা সহজ ভাষায় আধ্যাত্মিক শিক্ষা, নৈতিকতা, প্রেম ও আত্মার সন্ধানকে কেন্দ্র করে পাঠকের হৃদয় আলোকিত করে। রুমি দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যার মধ্যেই গভীর আধ্যাত্মিক দিক তুলে ধরেছেন, কখনো পশুপাখির গল্পের মাধ্যমে, কখনো সরাসরি মানব জীবনের ঘটনা দিয়ে। প্রতিটি গল্প পাঠককে আনন্দ দেয়, ভাবায় এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। শিশু থেকে বড় সকলের জন্য পাঠযোগ্য এই সংকলন শুধু সাহিত্য নয়; এটি প্রেরণা ও আধ্যাত্মিক শিক্ষার এক পথপ্রদর্শক। নিজেকে নতুন করে আবিষ্কার করতে পড়ুন Nishat Al-Hurairah এর অনুবাদে Premium Publications থেকে প্রকাশিত 'দ্য বুক অব রুমি'। বইটির মুদ্রিত মূল্য ৫০০টাকা এবং সুন্দর এই প্রচ্ছদটি করেছেন Porag Wahid । “দ্য বুক অব রুমি” বইটি শুধু পড়ার আনন্দ দেয় না, বরং পাঠককে তার নিজের অন্তর, পৃথিবী এবং জীবনের গভীর অর্থ অন্বেষণে উদ্বুদ্ধ করে। এটি শিশু থেকে বড় সকলের জন্য প্রযোজ্য এবং প্রতিদিনের জীবনের জন্য এক অমূল্য শিক্ষার খনি। রুমির গল্প আজও আমাদের শিখায়, হাসায়, ভাবায় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আলো জ্বালায়। #BookTok #99_bookshop #foryou #99_bookshop #BookRecommendations
99-BOOK SHOP
Region: BD
Friday 12 June 2026 14:38:47 GMT
Music
Download
Comments
@ Tamim yt :
yes
2026-06-12 14:47:23
0
Ramisha Tanjum :
দাম কত
2026-06-12 14:49:30
0
Mst Lima :
👍👍👍👍আআ
2026-06-14 04:30:38
0
💫S💫🤫 :
🥰🥰🥰🥰
2026-06-13 10:36:20
0
Md.Hasan :
🥰🥰🥰
2026-06-27 10:59:55
0
To see more videos from user @99bookshop, please go to the Tikwm
homepage.