@senxgashop: #eyelashextensions #eyelashrecommended #longlastingeyelashes

senxgashop
senxgashop
Open In TikTok:
Region: PH
Saturday 13 June 2026 06:27:53 GMT
114
2
0
2

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @senxgashop, please go to the Tikwm homepage.

Other Videos

আইজ মনডা কেমন জানি হু হু করতাছে। পরদেশের আকাশের নিচে দাঁড়াইয়া বারবার মনে অয়— এই দুনিয়াডা যত বড়ই হউক, মায়ের আঁচলের চেয়ে বড় কোনো ছায়া নাই। রোজই আম্মার লগে ঝগড়া করতাম। রাগের মাথায় উচ্চ গলায় কথা কইতাম। আম্মা শুধু আমার মুখডার দিকে চাইয়া থাকত। কোনো জবাব দিত না। আমি ভাবতাম, আম্মা বুঝি কিছুই বুঝে না। আইজ বুঝলাম— যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সে-ই সবচেয়ে বেশি চুপ থাকবার বিদ্যা জানে। আমার আম্মাডা বড়ই সোজা মানুষ। ভোরের আজান উঠবার আগেই ঘুম থেইকা উঠে। চুলায় আগুন জ্বালায়, সংসারের কামে হাত লাগায়। নিজের মুখে দুইডা ভাত তোলার আগে পোলাপাইনের পেট ভরার চিন্তা করে। সন্ধ্যা নামতে নামতে শরীরডা ভাঙা ডালের মতো কাইপা ওঠে, তবু মুখে কইব—
আইজ মনডা কেমন জানি হু হু করতাছে। পরদেশের আকাশের নিচে দাঁড়াইয়া বারবার মনে অয়— এই দুনিয়াডা যত বড়ই হউক, মায়ের আঁচলের চেয়ে বড় কোনো ছায়া নাই। রোজই আম্মার লগে ঝগড়া করতাম। রাগের মাথায় উচ্চ গলায় কথা কইতাম। আম্মা শুধু আমার মুখডার দিকে চাইয়া থাকত। কোনো জবাব দিত না। আমি ভাবতাম, আম্মা বুঝি কিছুই বুঝে না। আইজ বুঝলাম— যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সে-ই সবচেয়ে বেশি চুপ থাকবার বিদ্যা জানে। আমার আম্মাডা বড়ই সোজা মানুষ। ভোরের আজান উঠবার আগেই ঘুম থেইকা উঠে। চুলায় আগুন জ্বালায়, সংসারের কামে হাত লাগায়। নিজের মুখে দুইডা ভাত তোলার আগে পোলাপাইনের পেট ভরার চিন্তা করে। সন্ধ্যা নামতে নামতে শরীরডা ভাঙা ডালের মতো কাইপা ওঠে, তবু মুখে কইব— "আমি ভালো আছি বাবা।" আইজ মনে অয়, আমি কত পাষাণ আছিলাম! যে মুখডা আমারে ছোটবেলায় ঘুম পাড়াইয়া গান শুনাইছে, সেই মুখের দিকেই আমি কতবার রাগ কইরা তাকাইছি। যে হাতডা আমার জ্বরের রাতে কপালে পানি দিছে, সেই হাতডার মূল্য আমি বুঝলাম অনেক দেরিতে। যদি আইজ আম্মার কাছে ফিরা যাইতে পারতাম, দৌড়াইয়া গিয়া তাঁর পায়ের কাছে বইসা পড়তাম। দুই পা বুকের লগে জড়াইয়া কাঁদতাম আর কইতাম— "আম্মা, দুনিয়ায় আমার কুনো বড় ঘর লাগে না, কুনো রাজত্ব লাগে না। তোমার এই পায়ের নিচের এক চিলতে জায়গাডাই আমার জান্নাত। এইডার বাইরে আমার আর কুনো ঠিকানা নাই।" আম্মা হয়তো মাথায় হাত বুলাইয়া কইত, "ওরে পাগল, মা কি পোলার উপরে রাগ কইরা থাকতে পারে?" আর আমি তখন আরও জোরে কান্দতাম। কারণ বুঝতাম— পৃথিবীর সব ক্ষমার নামই মা। দুনিয়ার সব রাস্তা একদিন শেষ অইয়া যায়। কিন্তু মায়ের দোয়ার রাস্তা কুনোদিন বন্ধ অয় না। তাই আল্লাহর কাছে আমার একটাই মিনতি— "হে আল্লাহ, আমার ভাগ্যে যত দুঃখই লেখেন, আমার আম্মার মুখের হাসিডা কাইড়া নিয়েন না। কারণ আমি যতবার ভাঙছি, ততবার আমারে জোড়া লাগাইছে আমার আম্মার দোয়া।" লেখক আরফান সাদিক হিমু #bangladesh #caption #stutas #foryou

About