@murad_mahmud07: সব সম্পর্কের শুরুটা নিজের পছন্দে হয় না, কিছু সম্পর্ক আল্লাহ নিজ হাতে পরিবারের মাধ্যমে মিলিয়ে দেন। আমাদের গল্পটাও ঠিক তেমনই। কোনো দীর্ঘদিনের প্রেম ছিল না, ছিল না বছরের পর বছর চেনা-জানার ইতিহাস। সম্পূর্ণ পারিবারিকভাবেই আমাদের চার হাত এক হওয়া। খুব অল্প দিনের পরিচয়, কয়েকবার মাত্র দেখা আর চেনা-জানা। অথচ সেই অল্প দিনের চেনা মানুষটাই যে জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে উঠবে, তা কে জানতো! সব শেষে, পরিবারের সবার দোয়া মাথায় নিয়ে, সেই মানুষটাই একদিন দীর্ঘমেয়াদী দলিলে সাইন করে সারাজীবনের জন্য আমাকে নিজের করে নিলো। কলমের ওই একটা টানে তুমি শুধু আমার হাতটাই ধরোনি, আমার পুরো জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছ। সবচেয়ে সুন্দর কী জানো? আমাদের গল্পে কোনো লুকোচুরি ছিল না, ছিল পবিত্রতা আর দুই পরিবারের আশীর্বাদ। অল্প দিনের চেনা একটা মানুষ যে এত সহজে আমার পুরো বুক জুড়ে মিশে যেতে পারে, তা আমার কল্পনার বাইরে ছিল। লোকে বলে পারিবারিকভাবে বিয়ে নাকি ভাগ্যের খেলা। আমি বলবো, আমার ভাগ্যে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট তুমি। এখন প্রতিদিন তোমাকে একটু একটু করে নতুন করে চেনা, আর অল্প অল্প করে ভালোবেসে ফেলার এক মিষ্টি অনুভূতি কাজ করে। আজ থেকে আমার ভালো থাকা, মন্দ থাকা—সবটুকুর ভাগিদার তুমি। অল্প দিনের পরিচয়টাকে সারাজীবনের একটা সুন্দর সম্পর্কে রূপ দেওয়ার জন্য কৃতজ্ঞতা, প্রিয়। মরণ পর্যন্ত এই হাতটা এভাবেই শক্ত করে ধরে রেখো। 🕊️ repost plz..! 02-06-2026 অপূর্ণতার গল্প ❤️‍🩹 ❐ লেখায়:– মোহাম্মদ মুরাদ🖋️ #অপূর্ণতার_গল্প #ক্যাপশন #foryou #vairl #emotional

অপূর্ণতার গল্প ❤️‍🩹
অপূর্ণতার গল্প ❤️‍🩹
Open In TikTok:
Region: BD
Saturday 13 June 2026 10:22:11 GMT
4222
203
3
16

Music

Download

Comments

mdjayedshekjayed
mdjayedshekjayed :
🥰🥰🥰
2026-06-13 11:41:18
0
hasan_ahmed_78
😭 আমি হেরে গেছি 😭 :
🥰🥰🥰
2026-06-13 11:35:24
0
mdjubayerrohamanj
Jubayer :
🥺🥺🥺
2026-06-13 11:54:22
0
To see more videos from user @murad_mahmud07, please go to the Tikwm homepage.

Other Videos


About