@★Sky_★Angel★🫶💜 :
:আজ তোমার চলে যাওয়ার দিন। মৃত্যুবার্ষিকী বলি বটে, কিন্তু সত্যি বলতে কি, মনে হয় না তুমি মারা গেছো। তুমি তো এখনো বেঁচে আছো—তোমার গানে, তোমার হাসিতে, তোমার ব্যবহারে, তোমার অসংখ্য ভক্তের ভালোবাসায়।
তুমি ছিলে সেই মানুষ, যে তার কণ্ঠ দিয়ে শুধু গানই গাইনি, মানুষের হৃদয়ে একটা আলাদা স্থান গড়ে নিয়েছিলে। জয় আমির মানেই ছিল একটা শান্ত ভালোবাসা, একটা নির্ভরতার নাম। তুমি কখনো বিতর্কে জড়াওনি, অহংকার করোনি, কাউকে ছোট করোনি। তাই মানুষ তোমাকে শুধু গায়ক নয়—একজন ভালো মানুষ হিসেবেও মনে রেখেছে।
তোমার অকাল মৃত্যু আমাদের কাঁদিয়েছে, কাঁদায় প্রতিদিন। এক মুহূর্তে যেন সব থেমে গেল। তোমার চলে যাওয়া অনেকের জীবনে এক শূন্যতা তৈরি করেছে, যেটা আর কোনোদিন পূরণ হবার না। এখনো যখন তোমার গান বেজে ওঠে, চোখ ভিজে যায়। মনে হয়—এই তো ছিলে, হঠাৎ কোথায় হারিয়ে গেলে?
জয়, তুমি ছিলে অনেক তরুণের অনুপ্রেরণা। আজও কেউ যদি জিজ্ঞেস করে, ‘ভালো মনের শিল্পী কাকে বলে?’—তাদের উত্তর এখনো হবে ‘জয় আমির’।
আল্লাহ যেন তোমার সব ভুল-ত্রুটি ক্ষমা করে তোমাকে জান্নাতের সবচেয়ে সুন্দর স্থানে রাখেন। আমরা যারা তোমাকে ভালোবেসেছি, তারা আজও সেই ভালোবাসা নিয়ে বেঁচে আছি। মৃত্যুর পরও যারা মানুষের মনে বেঁচে থাকে, তারাই আসল জয়ী। তুমি সত্যিই ছিলে আমাদের "জয়"। 💔
ইন্তেকাল করলেও, তুমি হারাওনি—তুমি চিরকাল জয়ী হয়ে থাকবে আমাদের ভালোবাসায়, দোয়ায় আর স্মৃতিতে।"❤️🩹😭
2026-07-17 06:37:56