@raisul_alam_09: রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক,হুম্মাম কাদের চৌধুরীর একজন অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাবান কর্মী মাসুদ আঙ্কেল।তাকে এমন নিষ্ঠুরভাবে আমাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হলো! যদি একজন বিশ্বস্ত কর্মীর জীবনের নিরাপত্তা এভাবে রাজপথে ধূলিসাৎ হয়, তবে দলের বাকি নেতাদের নিরাপত্তা কোথায়? এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি চৌধুরী পরিবারের প্রতিটি কর্মীর জন্য একটি ভয়াবহ বার্তা এবং চরম হুমকি। যারা কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করে আমাদের অকুতোভয় সহযোদ্ধাকে সরিয়ে দিতে চায়, তারা একটি কথা জেনে রাখুক—মাসুদ আঙ্কেল শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও আনুগত্য আমাদের রক্তে মিশে আছে। যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ করা অসম্ভব। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে খুনিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমরা বিচার চাই। আমাদের আঙ্কেলের রক্ত বৃথা যেতে দেব না।