@opekkha0701: প্রিন্সেস চুন যে ভালোবেসেছিল প্রিন্স শুনকে।যে ভালোবাসা ছিল স্বার্থহীন।এক দুরন্তপনা অবুঝ বালিকার মতই তার ধ্যান জ্ঞান বলতে শুধু মাত্র ইয়ান শুন ই ছিল।সব ক্ষেত্রে সে শুধু শুনকেই খুঁজে বেড়াতো।এমনকি যখন শুনকে মৃত্যদন্ড দিতে চেয়েছিল তখন এই চুন ই সম্রাট এর কাছে শুনের জীবনের জন্য আকুল হয়ে কেঁদেছিল। যখন ইউয়েন ইউয়েও শুনকে বুঝিয়েছিল যে প্রিন্সেস চুন তাকে ভালোবাসে তখনো সবকিছু জেনেও তাকে শুন ক্লিয়ার করে কিছু বলেনি,বিয়েতেও শুন, চুনকে হাতিয়ার বানালো।এসব সব ই মেনে নেয়া যায় কিন্তু এরপর... শুনকে ভালোবেসেছিল সবটুকু দিয়ে এটাই কি চুন এর অপরাধ?? ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না দিক,তার সম্মান নেয়ার অধিকার কি ছিল শুন এর??চুন এর সাথে যেটা শুন করেছে তার ক্ষেত্রে কি বলবেন আপনি??এটা কোন দিক দিয়ে শুনের প্রতিশোধ আমি সত্যি বুঝিনা।শুনের সাথে অন্যায় হলেও শুনের কাজ অন্যায় থেকেও অন্যায়?? প্রিন্সেস চুন এর দিকে তাকালে এই শুন নামক চরিত্রটাকে আমি ঘৃণিত চরিত্র ছাড়া আর কিছু দেখতে পারিনা।#princessagents特工皇妃楚乔传