@sazzad...st: ১২ বছর পর সেই ৭ গোলের ম্যাজিক! 🇩🇪🔥 ইতিহাসের কী অদ্ভুত পুনরাবৃত্তি! ঠিক ১২ বছর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে ৭-১ গোলে ধসিয়ে দিয়েছিল জার্মানি। আর আজ ২০২৬ বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে সেই 'মিনেইরাজো'র স্মৃতি মনে করিয়ে দিল ডাই ম্যানশাফটরা! প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া জার্মানি পুরো ম্যাচে কুরাসাওকে দাঁড়াতেই দেয়নি। কাই হাভার্টজের জোড়া গোল আর মুসিয়ালা, এনমেচা, শ্লটারবেক ও ব্রাউনের দুর্দান্ত পারফরম্যান্সে এক যুগ আগের সেই বিধ্বংসী জার্মানিকেই যেন আবার ফিরে পেল ফুটবল বিশ্ব। টুর্নামেন্টের শুরুতেই এমন হুংকার দিয়ে বাকি দলগুলোকে বড় সতর্কবার্তা পাঠিয়ে দিল নাগেলসম্যানের শিষ্যরা। জার্মানির এই বিধ্বংসী রূপ দেখে আপনার কী মনে হচ্ছে? এবার কি তবে ট্রফি জার্মানিই ঘরে তুলবে? 🇩🇪 #WorldCup2026 #Germany #DieMannschaft #Football #Curacao