@mdarkan394: লিওনেল মেসিকে কতটা ভালোবাসেন আর সম্মান করেন রদ্রিগো ডি পল, তা ফুটবল বিশ্বের সবারই জানা। রদ্রিগো ডি পল—শুধু আর্জেন্টিনার মিডফিল্ডের যোদ্ধাই নন, লিওনেল মেসির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীও। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় ক্লাব ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন অনেকটাই মেসির পাশে থাকার টানেই। পেশায় তিনি একজন ফুটবলার, কিন্তু মাঠে ও মাঠের বাইরে প্রায়ই পালন করেন মেসির ব্যক্তিগত রক্ষকের ভূমিকাও। মাঠে তাকে ছায়ার মতো আগলে রাখা ডি পলের কাছে প্রিয় ক্যাপ্টেনের অবসরের কথা ভাবতেও যেন কষ্ট হয়! তাই তো আবেগঘন এক বার্তায় তিনি জানালেন, মেসির সেই 'শেষ নাচ' বা অবসরের দিনটি যেন কখনোই না আসে। সত্যিই তো, ফুটবলের জাদুকরকে ছাড়া ফুটবল বিশ্বকে কল্পনা করাও যে বড্ড কঠিন! #fblifestyle #temfootball⚽