𝙄 𝙈 𝙍 𝘼 𝙉 シ︎ :
মুমিনের জীবন সত্যিই বিস্ময়কর। সুখ–দুঃখ, সহজ–কঠিন— যে অবস্থাই তার সামনে আসুক না কেন, তার ভেতরে থাকে এক অদ্ভুত প্রশান্তি। এমন নয় যে সে কষ্ট পায় না, হতাশ হয় না, ভেঙে পড়ে না… কিন্তু তার হৃদয় কখনো পথ হারায় না। কারণ তার ভরসা ঠুনকো কিছুর উপরে তো নয়—তার ভরসা তাঁর রবের প্রতি।
রসূলুল্লাহ ﷺ বলেছেন—
“মুমিনের ব্যাপারটি সত্যিই আশ্চর্যজনক! তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ এলে সে কৃতজ্ঞ হয়—এটি তার জন্য কল্যাণ। আর দুঃখ এলে সে ধৈর্য ধারণ করে—এটিও তার জন্য কল্যাণকর।”
(সাহিহ মুসলিম, হাদিস ২৯৯৯)
বিষয়টা দারুণ না?
কখনো ভেবে দেখেছেন?
রসূল (সা) ঠিক এভাবেই কিন্তু বললেন যে, তোমার সাথে ভালো হলেও ভালো। খারাপ হলেও ভালো।
সেটা কীভাবে সম্ভব?
বুঝিয়ে বলছি ...
যখন বিশ্বাসীর জীবনে ভালো কিছু ঘটে—কোনো দরজা খুলে যায়, কোনো কঠিন পথ সহজ হয়ে যায়—সে প্রথমেই আল্লাহর দিকে ফিরে যায়। তার কৃতজ্ঞতা শব্দে নয়, চোখের পানিতেও প্রকাশ পায়। সে ভাবে—“এ সুখ আমি নয়, আল্লাহই আমাকে উপহার দিলেন।” এই অপরিসীম কৃতজ্ঞতা তাকে আরও নম্র, আরও সুন্দর করে তোলে।
আবার যখন জীবনে অন্ধকার নামে—দুঃসংবাদ আসে, কষ্ট তাকে চেপে ধরে, মন অন্যায়ভাবে ভেঙে পড়ে—একজন মুমিন ঠিক তখনই তার প্রকৃত শক্তিটা খুঁজে পায়। সে বিশ্বাস করে—আমার রবের ওয়াদা সত্য। এই কষ্টও আমার জন্য হিকমত, এই স্ট্রাগলটাই আমার পরিশুদ্ধতার পথ।
সে দৃঢ় থাকে, নিজের ভিতরের আলোটাকে নিভতে দেয় না।
পরিস্থিতি যতই কঠিন হয়ে উঠুক না কেন, সে জানে—আল্লাহ কখনোই তাঁর বান্দাকে খালি হাতে ফেরাবেন না। এই বিশ্বাস তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।
মুমিনের জন্য তাই হতাশা বলে কিছু নেই। সুখ এলে—আলহামদুলিল্লাহ। দুঃখ এলেও আলহামদুলিল্লাহ।
কারণ প্রতিটি অবস্থায়ই তার জন্য কল্যাণ লুকিয়ে আছে।
বলুন এমন চমৎকার জীবন-ব্যবস্থা আর কোথায় পাবেন ইসলাম ছাড়া ? 🙂
2026-06-28 20:14:23