🎀নক্ষত্র🎀 :
I:যদি কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে— "তোমাকে ঠিক কতটা চাই..?" আমি হয়তো হাসবো না, সহজ কোনো উত্তরও দেবো না....কারণ তোমাকে চাওয়ার মাপটা কোনো শব্দে মাপা যায় না!
আমি তখন বলবো— মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষ যেমন বাঁচতে চায়, শেষ নিঃশ্বাসটুকু ধরে রাখতে যেমন প্রাণপণ চেষ্টা করে, ঠিক ততটাই.... না, তার থেকেও বেশি তোমাকে চাই আমি! তুমি আমার কাছে শুধু ভালোবাসা না, তুমি একটা অভ্যাস, একটা প্রয়োজন, একটা নির্ভরতা– যেটা ছাড়া প্রতিটা দিন অসম্পূর্ণ লাগে, প্রতিটা রাত ফাঁকা লাগে!
জানো— তোমার সাথে আমার গল্পটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল, কিছু কথা, কিছু হাসি, কিছু অকারণ খেয়াল! কিন্তু ধীরে ধীরে তুমি আমার ভেতরে এমনভাবে জায়গা করে নিলে, যেখান থেকে তোমাকে সরানো মানে নিজেকেই ভেঙে ফেলা! আমি শুধু তোমাকে কাছে পেতে চাই না, আমি চাই তুমি থাকো– আমার প্রতিটা খারাপ সময়ে, আমার প্রতিটা ভালো লাগায়, আমার প্রতিটা অসম্পূর্ণ মুহূর্তের পূর্ণতা হয়ে!
কিন্তু একটা ভয় সবসময় পিছু নেয়, যদি একদিন তুমি না থাকো..? যদি এই চাওয়াটা একতরফা হয়ে যায়..? তাহলে আমি কী নিয়ে বাঁচবো...?
তবুও সত্যিটা এটাই— তোমাকে আমি এমনভাবে চাই, যেমনটা মানুষ বাঁচতে চায়, শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত......||
2026-07-02 01:45:45