@imtiazahamedkajol: ভৈরব ব্রিজের নিচে কেপিআই (KPI) ভুক্ত এলাকাটা হচ্ছে একটা সংরক্ষিত এলাকা । ভৈরবের এই ত্রি সেতুর নিচে নৌকা বা জাহাজ লাগিয়ে বিভিন্ন মালামাল লোড করা ও আনলোড করার নিষেধাজ্ঞা আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ৷ কিন্তু ভৈরবের কারা সরকারের ওই নিষেধাজ্ঞা অমান্য করে এবং পেশি শক্তি দিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি । বি: দ্র: আমি ভৈরবের একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে অতি শীঘ্রই এই বিষয়ে ইউএনও মহোদয়কে লিখিত ভাবে চিঠি দিব ইনশাআল্লাহ ।