ITπ Emon :
তোমার জন্য যদি পারতাম, পুরো পৃথিবীটাই থামিয়ে দিতাম এক মুহূর্তের জন্য। শুধু তোমাকে একটু বেশি করে নিজের কাছে রাখার লোভে।
আমার বুকের ভেতর একটা জায়গা আছে, যেখানে কেউ কোনোদিন ঢুকতে পারবে না— সেই জায়গাটাতে আমি তোমাকে লুকিয়ে রাখতাম, যেন কেউ তোমাকে খুঁজে না পায়, কেউ তোমাকে কষ্ট না দিতে পারে, যেন তুমি শুধু আমারই থাকো, আমার নীরবতার ভেতর, আমার শ্বাস-প্রশ্বাসে মিশে।
তুমি জানো না, কতটা গভীরভাবে আমি তোমাকে ভালোবাসি— এই ভালোবাসা কোন শব্দে বোঝানো যায় না, এটা শেষ হবার নয়।
যেখানে দূরত্ব থাকলেও অনুভূতি কমে না, অভিমান থাকলেও ভালোবাসা কমে না। আমি তোমার প্রতি অনেক দুর্বল,,,,,, যদি পারতাম, তোমাকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখতাম।
এই পৃথিবীর সব নয়ন, সব ভয়, সব কিছু থেকে দূরে। কারণ আমি চাই না, কেউ তোমাকে দেখে আমার মতো ভালোবেসে ফেলুক।
আমার কাছে থেকে নিয়ে যাক।
তুমি থাকো আমার ভেতরেই— নীরব, গভীর, একান্ত আমার হয়ে। ❤️
2026-06-16 16:43:25