মেসি যখন বদলি হয়ে মাঠের বাইরে আসে, তখন দেখে বেঞ্চে কোনো সিট খালি নেই। একটুও দ্বিধা না করে সরাসরি মাটিতেই বসে পড়ে। শেষ বাঁশি বাজা পর্যন্ত সেখানেই বসে দলের খেলা দেখে যায়।
ভাবুন তো, একটা দলের অধিনায়ক যে কিনা হ্যাটট্রিক করে মাঠ ছাড়ছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা তার মাথায় তখন নেই কোথায় বসবে, কে তাকে সম্মান দেবে, বা তার জন্য আলাদা ব্যবস্থা আছে কিনা।
এটাই মেসি।
মেসি বারবার একটা বার্তাই দেন,
“আমি তোমাদের নেতা, কিন্তু আমি তোমাদেরই একজন। আমি সম্মান দেব, উদাহরণ তৈরি করব, সামনে থেকে নেতৃত্ব দেব।”
আর সেই কারণেই তার সতীর্থরাও তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা জানে, তাদের অধিনায়ক কখনো নিজেকে দলের উপরে ভাবেন না। তাই এই দলটা মেসির জন্য শুধু খেলে না, প্রয়োজনে জান-প্রাণ উজাড় করে লড়ে।
নেতৃত্ব শুধু ট্রফি জেতার নাম নয়, নেতৃত্ব হলো মানুষকে নিজের জন্য সর্বস্ব দিতে অনুপ্রাণিত করার ক্ষমতা। আর সেই জায়গায় মেসি সত্যিই অনন্য। 🐐🇦🇷💙
2026-06-17 13:41:40
2
🆂🅰🅷🅰 🆁🅸🅳🅰🆈 :
3-0 👌
2026-06-17 03:27:42
0
JiDaN :
2026-06-17 10:49:27
0
🥂🇦🇷𝕁𝔸𝕀𝔻𝕌𝕃🇦🇷🎀 :
2026-06-17 06:23:11
0
Minhaj Bhai :
one argentina bro 🫶🇦🇷🕊️
2026-06-17 03:44:21
0
To see more videos from user @sontughoshgh, please go to the Tikwm
homepage.