@mdmithumiaymiay: গাইবান্ধার সাদুল্যাপুরে ৩৮ লাখ টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে ১২ ঘণ্টায়, অনিয়মের অভিযোগ মোঃ মিঠু মিয়া ব্যুরো প্রধান।। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদ্রাকপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৭০০ মিটার দীর্ঘ একটি পাকা সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র ১২ ঘণ্টা পরই সড়কের পিচ ও পাথর প্লাস্টিকের মতো উঠে আসতে শুরু করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। #ভাইরাল #BNP #TariqueRahman #BreakingNews #PM