@farhanamow: #আমার দুঃখ??? আমার দুঃখের খবর কেউ রাখেনি! কিন্তু আমার ভুলের খোঁজ সবাই রেখেছে। আমি কেমন আছি? সে প্রশ্নটা কখনো কারো কাছে জরুরী মনে হয়নি, রাতে ঘুম আসে কি না? মন ভেঙ্গে যায় কি না? আমার কষ্ট হয় কি না? এসব কেউ জানতে আসে নি। কিন্তু একটা ভুল হলেই সবাই ঠিক মনে রেখেছে। সবাই আমাকে হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে রেখে, সময় না থাকলেও সময় বের করে নিয়ে তখন ঠিকি আমার বিচারের আয়োজন করেছে। এই পৃথিবীতে কষ্টে নীরব থাকলে কেউ দেখেনা, আর একটা ভুল হলেই মানুষ হিসেব রাখতে ভুলেনা। তাই, ভালো থাকার অভিনয়টা মানুষ খুব দ্রুত শিখে যায়। কারণ দুর্বলতা দেখলে সহানুভূতি নয়, মানুষ সমালোচনায় বেশি করে।