🩹 :
তোমাকে ভুলতে পারবো না—এটা আমি জানি, তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয়, এটা আমি কারে বলি? মানুষ ভাবে সময় সব কষ্ট মুছে দেয়—কিন্তু আমি জানি, তোমাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার কোনোদিনই ছিল না, আজও নেই। চেষ্টা করি নিজেকে সামলে নিতে, হাসির আড়ালে লুকিয়ে রাখি সব কষ্ট, তবুও একা হলেই ভেঙে পড়ি নিঃশব্দে, কারণ তখনই সবচেয়ে বেশি মনে পড়ে তোমায়। কোনো এক নীরব রাতে, হঠাৎ করে তোমার কথা, তোমার হাসি, সব ফিরে আসে, মনে হয় তুমি আছো, খুব কাছেই কোথাও, কিন্তু ছুঁতে গেলেই বুঝি—সবই শুধু স্মৃতি, নিঃশব্দ এক শূন্যতা। সবাই ভাবে আমি বদলে গেছি, আসলে আমি শুধু চুপ হয়ে গেছি—কারণ বোঝানোর মতো কেউ নেই, ভেতরে ভেতরে আমি এখনো আটকে আছি তোমার সেই ফেলে যাওয়া অনুভূতিগুলোর মাঝে। আমার সুখ, আমার শান্তি, আমার আনন্দ—আমার মুখের ছোট্ট হাসিটাও— তোমাকে ঘিরে গড়া ছিল, হাজারটা স্বপ্নের মতো। আর সেই স্বপ্নগুলো এক রাতেই ভেঙে গেলো, যেই রাতে তুমি চলে গেলে আমাকে একা ফেলে—সেদিন থেকেই আমার জীবনটা ঠিক সেই জায়গাতেই থেমে আছে।
2026-06-17 14:53:07