অভাগা কপাল(এতিম) :
জীবনে কে ছিলো, কে ছিলো না—
সেটা বড় কথা নয়।
অনেক মানুষ আসে জীবনে,
কিছু মানুষ হাসায়,
কিছু মানুষ কাঁদায়,
কিছু মানুষ শিখিয়ে দিয়ে চলে যায়, সবাই কিন্তু থাকার জন্য আসে না.!!
কেউ আসে অল্প সময়ের জন্য,
কেউ আসে শুধু স্মৃতি হয়ে থাকার জন্য—
আর কেউ কেউ আমাদের কে ভাঙতে ভাঙতে
শক্ত করে দিয়ে যায়.!!
তাই পিছনে ফিরে
কে ছিলো আর কে ছিলো না, এই হিসাব করে লাভ নেই.!!
কারণ সত্যিটা হলো—
শেষ পর্যন্ত সবাই থাকে না.!!
যে মানুষটা সব পরিস্থিতিতে পাশে থাকে,
তোমার ভালো-খারাপ দুটো সময়েই
হাতটা ছাড়ে না।
তোমার দুর্বলতাগুলো জেনেও
তোমাকে আগলে রাখে—
সেই মানুষটাই আসল, ভালোবাসা কথায় না,
ভালোবাসা প্রমাণ হয় থেকে যাওয়াতে।
যে হাজার কষ্টের পরেও
তোমার পাশে থাকে, তোমাকে ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকলেও তবুও যায় না—
সেই মানুষটাই
তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া.!!
জীবনে কে ছিলো, কে ছিলো না,
সেটা বড় কথা নয়।
যে শেষ পর্যন্ত পাশে থাকবে—
সেই তো আসল ভালোবাসার মানুষ.||
2026-06-20 02:50:51