🥰কবি রুপে সোহান ভাই 🥰 :
নতুন কাউকে পেয়ে গেলে মানুষ যা যা করে:)..!💔🫤🕊️আমি এখন আর আগের মতো নেই....‽😔 আগে আমি সহজ ছিলাম সোজা ছিলাম... ভালোবাসলে মন খুলে ভালোবাসতাম, ভুল হলেও ক্ষমা করতাম। মানুষ চিনতাম হৃদয় দিয়ে-not চোখ দেখে, মুখের হাসি দেখে। আর আজ? আজ আমি শিখে গেছি-সবাই আপনার মতো সরল না, সবাই ভালোবাসতে জানে না...😞 কিছু মানুষ শুধু ভাঙতেই জানে। আমি ধীরে ধীরে বদলে গেছি.. হয়তো না চাইতেই। না, এই চলে যাওয়া হঠাৎ করে নয়। এই "হাসিমুখে ত্যাগ করা"রং পেছনে লুকিয়ে আছে অসংখ্য রাতের অশ্র, অভিমান, অবহেলা, অপমান... আমি হাঁফিয়ে উঠেছিলাম। একটা সময়ে এসে বুঝে গিয়েছিলাম-নিজেকে বাঁচাতে হলে নিজেকে সরিয়ে ফেলতে হয়। আমি চুপ ছিলাম, কারণ বারবার বলা সত্ত্বেও কেউ বুজতে চায়নি। আমি হাসতাম, কারণ কান্না দেখিয়ে করুণা চাইনি। আমি দুর্বল ছিলাম না... 🖤আমি শুধু মানুষ চিনতে শিখেছিলাম। যখন দেখলাম, নিজের গুরুত্ব বোঝাতে গেলেই নিজেকে ছোট হতে হয় তখন আমি গুছিয়ে নিয়েছি নিজেকে। ভালোবেসেও সম্মান না পাওয়া, প্রতিবার বোঝাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা... সব মিলিয়ে আমি একদিন কেবল ' নিজের কাছে' ফিরে এসেছি। আজ আমি চুপ... কারণ এই চুপটাই আমার সবচেয়ে বড় উওর। আজ'আমি হাসি.. কারণ ভাঙা হৃদয় নিয়ে কাঁদা মানে আবার সেই একই চক্ ফেরা। আজ আমি বলি না কাউকে কিছু.. কারণ আমি জানি, কেউ শুনবে না, বোঝার চেষ্টাও করবে না। আজ আমি কাউকে হারানোর ভয় পাই না । কারণ আমি নিজেকে অনেকবার হারিয়ে ফিরে পেয়েছি.. তাই এখন আর মন জয় করতে চাই না, শুধু নিজের মনটাকেই শান্ত রাখতে চাই । আজ আমি নিজেকে ভালোবাসি। নিজের মতো করে, নিজের নিয়মে, নিজের জগতে। কারণ, শেষমেশ শিখে গেছি-এই পৃথিবীতে কেউ আপনার কষ্ট দেখে না... দেখে আপনি কতটা নীরব, আর কতটা সহ্য করতে পারেন। আমি হার মানিনি... আমি শুধু আর কারও জন্য নিজেকে ভাঙতে রাজি নই। আমি এখন নিজেকেই জয় করেছি
2026-06-17 13:15:40