@mdyeasier1: কবরের মধ্যে জীবিত আছেন ভেবে ভোলা সদর উপজেলায় মৃত্যুর ১৮ দিনের মাথায় মরিয়ম নামে এক তরুণীর কবর খুঁড়েছেন স্বজনরা। যা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামের হোসেন লাহারি বাড়িতে এ ঘটনা ঘটে। মরিয়ম ওই একই বাড়ির বাসিন্দা দিনমজুর খলিল লাহারি ও গৃহিনী তাসনুর বেগমের সাত ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন। সরেজমিনে জানা যায়,মরিয়ম বাবার সংসারের অভাব দূর করতে গত কয়েক বছর আগে পাড়ি জমান চট্রগ্রামে এবং সেখানেই তিনি একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৬ মে ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর তার পরিবার বাড়িতে রেখে চিকিৎসা শুরু করেন। চিকিৎসা চলাকালে ২৮ মে ভোরে ঈদের দিন তিনি নিজেদের বসতঘরে মৃত্যুবরণ করেন। এরপর ঈদের নামাজ শেষে বাড়ির সামনের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পুকুর পাড়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন স্বজনরা। এছাড়া দাফনের কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কবরটি থেকে সুগন্ধি বের হচ্ছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে,এরপর থেকেই আলোচনায় উঠে আসে তরুণীর কবরটি। প্রতিদিনই ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা। স্থানীয় পাঞ্জেখানা মসজিদের ইমাম আবুল কাশেম পরিবারের বরাতে জানান,আমি মরিয়মের জানাজা নামাজ পড়িয়েছি। সম্প্রতি স্বজনরা জানিয়েছিল মরিয়ম তার একমাত্র ভাই হাসান ও ছোট বোনকে স্বপ্নে জানিয়েছেন যে তিনি কবরের মধ্যে জীবিত আছে এবং তাকে জীবিত দাফন করা হয়েছে । বিষয়টি নিয়ে স্থানীয় অন্যান্য আলেমদেরকে পরিবার অবহিত করলে তারা জানান যে,এটি অবাস্তব। অন্যদিকে কবর থেকে সুগন্ধি বের হওয়ার ব্যাপারে জানানোর পর তারা কবরটির ওপর পুনরায় মাটি দেওয়ার পরামর্শ দিলে স্বজনরা মাটি দেন। কিন্তু মঙ্গলবার বিকেলে স্বজনরা সবকিছু উপেক্ষা করে প্রায় ৩০০-৪০০ মানুষের উপস্থিতিতে কবরটি খুঁড়েন এবং দেখেন কবরের ভেতরে থাকা মরিয়মের মরদেহটিতে পচন ধরেছে। পরে পুনরায় কবরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। প্রতিবেশী মো.লোকমান লাহারি বলেন, প্রায় ৬-৭ বছর ধরে চট্রগ্রামে গার্মেন্টসে কাজ করতো মরিয়ম। কুরবানির ঈদে বাড়িতে এসেছিল। যেহেতু তারা আমাদের প্রতিবেশী এবং পাশের ঘরে থাকে সে সুবাদে জানতে পেরেছি তিনি মারা যাওয়ার দুইদিন আগে অসুস্থ হয়ে পড়েন,পড়ে তাকে তার বাবা মা ডাক্তার দেখিয়েছিল। ঈদের দিন ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ মরিয়মের স্বজনদের কান্না শুনে তাদের ঘরে দিয়ে দেখি মরিয়ম অজ্ঞানের মতো অবস্থায় রয়েছেন। এর কিছুক্ষন পর ফের কান্নার শব্দ শুনে গিয়ে দেখি মরিয়ম মারা গেছেন। পরে ঈদের দিন সকালে তাকে দাফন করা হয়েছে। পুনরায় কবর খোঁড়ার কাজে সহযোগিতা করা স্থানীয় বাসিন্দা মো.কালু বলেন,মরিয়মের স্বজনরা তার কবর খুঁড়েছেন মূলত তিনি বেঁচে আছেন কি না বিষয়টি দেখতে,আমিও তাদেরকে সহযোগিতা করেছি কবর খুঁড়তে। 'কবর খোঁড়ার পর স্বজনরা দেখেছেন সে মৃত অবস্থায় রয়েছে। কবর খোড়ার পর কবরের ভেতর থেকে কোনো সুগন্ধি আমি পাইনি'। এদিকে দাফনের ১৮ দিনের মাথায় কবর খোড়ার ঘটনাটি জানাজানির পর কবরটি দেখতে আসা বিভিন্ন গ্রামের বাসিন্দা মমতাজ বেগম,মো.নাজিম,সোহাগ ও মিদুল ও হান্নান বলেন, আমরা শুনেছি সে নাকি কবরের মধ্যে জীবিত আছে এবং তার কবর থেকে সুগন্ধির ঘ্রাণ বের হচ্ছে। এটা ভেবে তার স্বজনরা কবর খুড়েছে। বিষয়টি দেখতে কবরের কাছে এসে জানলাম সে কবরের মধ্যে জীবিত না এবং কবর থেকে সুগন্ধিও আসছে না। তবে আমাদের গ্রামে এরকম ঘটনা এর আগে ঘটেনি। তার বাড়িতে যাওয়ার পর শোকাহত পরিবারের সদস্যরা সরাসরি কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন, 'সন্দেহ দূর করার জন্য মরিয়মের কবর খোঁড়া হয়েছিল এবং সন্দেহ দূর হয়েছে'। এ বিষয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,মরিয়মের স্বজনরা থানায় এসে জানিয়েছিল তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে এবং তারা স্বপ্নে দেখেছেন সে কবরের মধ্যে জীবিত আছেন। আমি তাদেরকে বলেছি- যদি আপনারা কবর খুড়ে দেখতে চান তাহলে আদালতের অনুমতি নিতে হবে। আজকে কবর খোড়ার বিষয়টি আমি অবগত নই। #bangladesh🇧🇩 #fyppppppppppppppppppppcczppp #foryou #foryoupage

🆈🅴🅰🆂🅸🅴🆁
🆈🅴🅰🆂🅸🅴🆁
Open In TikTok:
Region: BD
Wednesday 17 June 2026 09:24:00 GMT
405841
9104
67
128

Music

Download

Comments

shuk.pakhi3909
Shuk Pakhi :
আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিন। আমিন।
2026-06-17 15:31:01
156
aribaislam75
🍁Ariba Islam 🍁 :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
2026-06-18 02:18:16
36
sanzida.akter55
🌙_SanZida_⭐ Akter🕊️🌷 :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
2026-06-18 03:57:18
14
.rohan949
💫🚭শেষ চ্যাপ্টার :
আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন
2026-06-17 15:43:51
25
angeli_saba2
Angel_saba✨🦢 :
ক্ষমা করুন আল্লাহ জীবনে অনেক পাপ করছি🤲
2026-06-17 18:20:50
24
mew1245777
Mithila Mithila ❤️❤️ :
আল্লাহ ওনাকে জান্নাতবাসি করুক, আমিন
2026-06-18 04:19:08
4
suamiyaislam806
수마이야 심란 :
:লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
2026-06-18 05:37:17
1
faijaahmed491
Queen👑 🇬🇧 :
allah amader maf kore din amin
2026-06-17 16:08:20
5
frjn759
Fârjǎnâ :
subhanllah
2026-06-17 16:31:14
3
mdrayyan.sorker
🌷𝑅𝑎𝑦𝑦𝑎𝑁 𝑆𝑜𝑟𝑘𝑒𝑅🌷 :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
2026-06-18 06:09:06
0
user2473779484400
মেঘলা আকাশ 🌫️💨 :
আল্লাহ
2026-06-17 16:02:20
1
israt.jahan.kotha94
👑👑Israt Jahan Kotha👑👑 :
আল্লাহ আমাদের মাফ করুন,,,,
2026-06-18 06:20:18
0
.ms.tahmina.akter
Ms: tahmina akter :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
2026-06-18 05:07:15
0
user4812373370377
চাঁদপুরের চাঁদ 🥰🥰 :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
2026-06-18 04:11:09
0
sultanaaktar791
আলহামদুলিল্লাহ :
Allah amaderke Maf korun Ameen🤲
2026-06-17 11:39:54
20
borshajahan123
borshajahan123 :
subhanallah
2026-06-17 10:57:08
9
mdrabbytalukdar54
mdrabbytalukdar54 :
Subhanallah
2026-06-17 10:30:15
12
shorna722
ARAFAT & SHORNA :
আল্লাহ মাপ করুন
2026-06-17 18:49:22
4
userxlq724xx6l
Asraful 534 :
z
2026-06-17 11:16:15
3
shumonchowdhury51
Shumon Chowdhury :
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নছিব দান করুন আমিন।
2026-06-18 03:45:52
3
mdshohel8820
MD Shohel :
Subahanallaha
2026-06-17 16:00:39
1
moni23696
moni :
allah amder maff kora dan
2026-06-17 16:25:29
0
user.78905643
user 78905643 :
finfkfnfkgjf
2026-06-18 06:17:38
0
attitude.girl8555
👑👑👑SAD🌺 QUEEN 👑👑👑 :
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম
2026-06-17 15:56:44
5
.h37525
♥️♥️ H ♥️♥️ :
সত্যি মেয়ে টা বেঁচে আছে
2026-06-18 03:48:45
0
To see more videos from user @mdyeasier1, please go to the Tikwm homepage.

Other Videos


About